আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোংলা বন্দরে ড্রেজিং ইকুইপমেন্ট নিতে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দরে ড্রেজিং ইকুইপমেন্ট নিতে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল জাম্বু কিনাটি। নেদারল্যান্ডসের পতাকাবাহী এম ভি ‘জাম্বু কিনাটি’ হেভি লিফটের এ জাহাজটি গত মঙ্গলবার মোংলা বন্দরে ভিড়েছে।

জাম্বু কিনাটি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের অপারেশন ম্যানেজার শাখাওয়াত হোসেন মিলন জানান, এটি বিশ্বের বিখ্যাত হেভি লিফট সম্বলিত জাহাজ। এ জাহাজের একটি ক্রেনের ধারণক্ষমতা ১৫০০ মেট্রিক টন। জাহাজটিতে দুটি ক্রেন রয়েছে। একসঙ্গে তিন হাজার মেট্রিক টন ওজন উত্তোলনের সক্ষমতা রয়েছে। এ জাহাজটিতে চারটি অ্যাংকারেজ বোট ও একটি ক্রেন রিএক্সপোর্ট করা হচ্ছে। এরমধ্যে একেকটি অ্যাংকারেজ বোটের ওজন ৪৪০ মেট্রিক টন। ক্রেনের ওজন ৫০ মেট্রিক টন। জাহাজটিতে এই বোট ও ক্রেন লোড করা হচ্ছে। এসব লোড শেষে আগামী সোমবার জাহাজটি চীনের উদ্দেশ্য ছেড়ে যাবে। এই বোট ও ক্রেন মোংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ে ব্যবহৃত হয়েছিল।

তিনি বলেন, হেভি লিফটের এ ধরনের জাহাজে এর আগে মোংলা বন্দরে আসেনি। এটাই হেভি লিফটের প্রথম জাহাজ বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এর আগে যে সব হেভি লিফটের জাহাজ এসেছিল সেগুলোর ক্রেনের ধারণক্ষমতা ছিল এক হাজার মেট্রিক টন। আর জাম্বু কিনাটির ক্রেনের ধারণক্ষমতা দেড় হাজার মেট্রিক টন।

আরও খবর