শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

লটারির মাধ্যমে নতুন লাখপতি নির্বাচিত










অতি দুঃস্ত মানুষের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী নির্ধারণ 




শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজকে স্বনির্ভর গড়ে তোলার লক্ষে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫ নং অজুনতলা ইউনিয়নে অবস্থিত "সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক " অতি দুঃস্থ মানুষের মধ্য থেকে লটারির মাধ্যমে এ-ই বছরের নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী ব্যক্তি নির্ধারণ এবং ফাউন্ডেশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত কাল ৮ ই জুন বাদ মাগরিব " সৈয়দ রুহুল আমিন" স্মৃতি একাডেমিতে।


‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’র প্রতিষ্ঠাতা, এসএফ গ্রুপের চেয়ারম্যান ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

‎

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট শিক্ষানুরাগী চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক মো: হুমায়ূন কবির, বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার আবুল খায়ের, বিশিষ্ট সমাজ সেবক হোসেন শহীদ সরোয়ারদী, বিশিষ্ট সমাজ সেবক মো: হারুনুর রশীদ,  বিশিষ্ট সমাজ সেবক ও দলিল লিখক মির্জা সোলাইমান, বিশিষ্ট সমাজ সেবক কুতুবউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ইউছুপ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক ও দলিল লিখক মো: মিজানুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ও ৫নং অর্জুনতলা ইউনিয়নের সাবেক মেম্বার মো: শাহজাহান শাদন, মাওলানা আবদুল মাজেদ, সাংবাদিক নাঈমপ্রমুখ।

‎

‎এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী কানকিরহাট কলেজের অধ্যাপক মো: আবদুল জব্বার, এসএফ গ্রুপের ভাইস-চেয়ারম্যান সৈয়দা সাজেদা রশীদ শেলী, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎

‎‎অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক লটারির মাধ্যমে নতুন লাখপতি ও স্বপ্নের বাজার বিজয়ী ব্যক্তি নির্ধারণ পর্বে নতুন লাখপতি নির্বাচিত হয়েছেন, মো: ইব্রাহিম ও মোস্তফার বউ। স্বপ্নের বাজার নির্ধারণ পর্বে ৪ জন বিজয়ী হয়েছেন।

‎

‎‎লটারির মাধ্যমে ২ জন নতুন “লাখপতি” এবং ৪ জন “স্বপ্নের বাজার” বিজয়ী  হয়েছেন। (১ জনকে সাংবাদিক নাঈম এর পক্ষ থেকে স্বপ্নের বাজার) ৩০ বছরের ঊর্ধ্বে ও ৫ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী সদস্যদের সম্মানজনক বিদায় ও বিদায়ী সদস্যদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান, সকল সদস্যদের জন্য আকর্ষণীয় উপহার প্রদান, সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন আহবায়ক মো: ইমরান হোসেন ও সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিব কে নির্বাচিত করা হয়েছে।

‎

‎অনুষ্ঠানের শেষান্তে সকলকে শুভেচ্ছা পুরষ্কার প্রদান ও প্রীতিভোজের মাধ্যমে প্রিয়জনের আন্তরিক মিলনমেলায় পরিণত হয়েছে একাডেমী প্রাঙ্গণ।

Tag
আরও খবর