আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুর সরকারি কলেজ ছাত্রদল: ১৫ বছর পর নতুন কমিটি, ফিরে আসার আনন্দে উল্লাসিত নেতাকর্মীরা

আব্দুল মোমিন শেরপুর বগুড়া

দীর্ঘ পনেরো বছরের নীরবতা ভেঙে অবশেষে নতুন নেতৃত্ব পেল শেরপুর সরকারি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তহিদুল ইসলাম রিফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন জামরুল ইসলাম। কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন:
সিনিয়র সহ-সভাপতি - মো. লিমন হাসান,
সহ-সভাপতি - নাজমুল আলম আকাশ, শাকিল হাসান ও মুনতাসির লুবান,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক - মারুফ সরকার,
যুগ্ম সাধারণ সম্পাদক - আসিফ হাসান, মোছা. সুমাইয়া খাতুন, মোছা. ফারিয়া আক্তার ও মোছা. মেরিনা খাতুন,
সাংগঠনিক সম্পাদক - সৈকত হাসান,
দপ্তর সম্পাদক - সৌরভ ইসলাম,
প্রচার সম্পাদক - শিহাব হোসেন।

কমিটি ঘোষণার পরপরই আনন্দে মুখর হয়ে ওঠে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা জানান, দীর্ঘদিন পর ত্যাগী ও নিষ্ঠাবান নেতাকর্মীদের মূল্যায়ন করায় সংগঠনের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় হয়েছে। অনেকে বলছেন, এই কমিটি শুধু নতুন নেতৃত্বই নয়, বরং গতিশীল রাজনীতিরও প্রতীক।

স্থানীয় পর্যায়ের নেতারা বলছেন, বিগত সরকার আমলে ফ্যাসিস্ট আচরণ ও রাজনৈতিক হয়রানির কারণে ছাত্রদলের কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়েছিল। একাধিকবার সংগঠিত হওয়ার চেষ্টা করলেও বাধা এসেছে শাসকদলের প্রশাসনের পক্ষ থেকে। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে।

নতুন রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলের নেতাকর্মীরা এখন সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বগুড়ার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় নির্দেশনায় একের পর এক কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই পুনর্জাগরণ শুধু নেতৃত্ব পুনর্গঠনেই সীমাবদ্ধ থাকবে না, বরং ছাত্রদলকে মাঠের রাজনীতিতে আগের চেয়েও দৃঢ় ও সুসংগঠিত করে তুলবে — এমনটাই প্রত্যাশা করছেন কেন্দ্র থেকে তৃণমূলে সক্রিয় সব নেতাকর্মী।

Tag
আরও খবর