ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে মাদকসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ



বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের অভিযানে ৫ মাদক বিক্রেতা গ্রেফতার  হয়েছে।  শনিবার  সন্ধ্যায় উপজেলার  জিউধরা ইউনিয়নের  মাদ্রাসা বাজার থেকে পুলিশ এদেরকে গ্রেফতার করে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, পার্শ্ববর্তী মোংলা  উপজেলার মিঠাখালী গ্রামের মোঃ রিজাউল শেখের ছেলে মোঃ  হুসাইন  শেখ (১৬), একই গ্রামের মোঃ  ইসরাফিল  শেখের ছেলে মোঃ  মিরাজুল  শেখ  (২০), সোমাদ্দারখালী গ্রামের মোঃ  সোবাহান হাওলাদারের ছেলে মোঃ  ইসমাঈল  হাওলাদার (২৮), ঠাকুরাইনতলা গ্রামের  মোঃ  ফরিদ হাওলাদারের ছেলে মোঃ  শফিকুল  হাওলাদার (২২) ও মাছুম  হাওলাদার। 

 জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারে ৫ ব্যক্তি  মাদক বিক্রি করতে এসেছে এমন

 গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মোরেলগঞ্জ থানার এস আই  মোশাররফ হোসেনের নেতৃত্বে এস আই মলয় কুমার  চক্রবর্তী, এস আই জয়ন্ত কুমার, এস আই  বিপ্লব  হোসেন,  এস আই  রাজন গাজী,  এস আই গৌতম মজুমদার  সঙ্গীয় ফোর্স নিয়ে  চালিয়ে  এ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।  এ সময় তাদের  কাছ থেকে প্রায় ৪ শ' গ্রাম গাঁজা, গাঁজা  বিক্রির  ১০ হাজার টাকা এবং  এ কাজে ব্যবহৃত  একটি লাল রংয়ের প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 
এ ব্যাপারে মাদক আইনে মোরেলগঞ্জ  থানায় মামলা হয়েছে।  মোরেলগঞ্জ থানা পুলিশ  আসামীদের  রবিবার সকালে  আদালতে  প্রেরণ  করে।
Tag
আরও খবর