নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লালপুর স্কুল শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ,আহত -৩

নাটোরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। স্কুলের প্রধান শিক্ষকের ছেলেসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে স্কুল ছুটির পর লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন,আনিছুর রহমানের ছেলে শাহারিয়ার মাহফুজ আনাম ( ১৫)। আমজাদ হোসেনের ছেলে মাহিন (১৫)। এবং লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা ইলিয়াস হোসেন শামীম এর ছেলে সিফাত ইসলাম, আহত তিনজন প্রতিষ্ঠানের নবম শ্রেণীর শিক্ষার্থী । প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ১০-১৫ জনের একটি দল স্কুলের গেটের সামনে এসে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়, যার ফলে শিক্ষার্থীদের মাথায় গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত শিক্ষার্থী আনাম জানান, আমার বন্ধু সিফাতের চাচাতো ছোট ভাইকে লিমন বেধরক মারপিট করলে আমি এবং আমার দুই বন্ধু বিষয়টি মীমাংসা করার জন্য গেলে লিমন আমাকে গালিগালাজ করে হামলা চালায়। এতে আমি নিজের আত্মরক্ষার্থে লিমনকে একটি আঘাত করি। পরবর্তীতে স্কুল ছুটির পরে গেটের সামনে লিমন ১৫ থেকে ২০ জন কে এনে রড ও লাঠি দিয়ে আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে আমি এবং আমার দুই বন্ধু আহত হলে স্থানীয় লোকজন এবং আমার সহপাঠীরা আমাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাজা শামীম মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, স্কুলের নতুন এডহক কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে মতবিনিময় সভা চলাকালীন সময়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া দুইজন শিক্ষার্থীর মাঝে কথা কাটাকাটি হলে একজন তার বড় ভাই ইমন এবং অপরজন তার বড় ভাই সিফাত ও তার বন্ধুদের ডেকে আনলে উভয়দের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ইমন বিষয়টি তার বড় ভাইদের জানালে স্কুল ছুটির পরে আনাম, সিফাত ও মাহিনের ওপরে অতর্কিত হামলা ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা মত বিনিময় সভা স্থগিত রেখে ঘটনাস্থলে যায় । সে সময় ঘটনস্থলে আমরা হামলাকারী কাউকে না পেয়ে আহত তিনজনকে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমাদের মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে নবনির্বাচিত অ্যাডহক কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর