চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

চাটখিল সংবাদ সংগ্রহের কাজে বাঁধা

নোয়াখালীর চাটখিলে দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকা'র প্রকাশক ও সম্পাদক নুর আলমকে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা, তার উপর হামলা লাঞ্ছিত  ও টাকা ছিনতাই এর  ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার নোয়াখলা ইউনিয়নের মোল্লারহাট খলা এই ঘটনা ঘটে। এই ব্যাপারে সাংবাদিক নুর আলম বাদী হয়ে আজ  মঙ্গলবার দুপুরে চাটখিল থানায় এজাহার দায়ের করেছেন।

থানায় দায়ের করা এজাহারে জানা যায়, সাংবাদিক নুর আলম গতকাল সোমবার বিকেলে হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের মোল্লারহাট খলা এলাকায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ভিডিও ধারণ করা কালে  রফিকুল ইসলাম রতন ও ওমর ফারুক এর নির্দেশে সাইদুর রহমানের ২য় স্ত্রী মুন্নী বেগম অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে ও অকথ্য ভাষায় গালমন্দ তাকে লাঞ্ছিত করে । তার  উপর হামলার ভিডিওটি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। একপর্যায়ে তিনি ভিডিও করা বন্ধ করতে বাধ্য হন । ভিডিও বন্ধ করার পরপরই সাইদুর রহমান ও তার স্ত্রী এবং অজ্ঞাতনামা জনৈক মহিলা তাকে  টানাহ্যাঁচড়া করে লাঞ্ছিত করে । এবং তার পকেটে থাকা ৩০হাজার ৫শত টাকা ছিনিয়ে  নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এই ব্যাপারে তিনি সাইদুর রহমান ও তার ২য় স্ত্রী মুন্নী বেগম সহ ৪জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী এজাহার প্রাপ্তির  কথা স্বীকার করে বলেন, এই ব্যাপারে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সাংবাদিক সমিতি'র সভাপতি প্রভাষক জসিম মাহমুদ, সাধারণ সম্পাদক মনির হোসেন বিএসসি সহ সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক নুর আলমের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলা কারীদের  আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর