রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি

ঝিনাইগাতীতে একেএম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আলহাজ্ব ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় এ খেলার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন। ঝিনাইগাতী ইয়ুথ ক্লাবের আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খাঁন শাওন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, জেলা পরিষদের সদস্য আবু তাহের, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম। মাসব্যাপী এ খেলায় শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২টি দল অংশ গ্রহন করে। ১২টি দলের চুড়ান্ত পর্বসহ মোট ১৯টি খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে শেরপুর একটিভ ক্লাব ও সানসিটি ক্লাব, বকশীগঞ্জ উর্ত্তীর্ণ হয়। এ পর্বে সানসিটি ক্লাব বকশীগঞ্জ ১-০ গোলে বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

Tag
আরও খবর