ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মানুষ হত্যা বড় গুনাহের কাজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-12-2022 02:29:58 am

◾ মুফতি খালেদ কাসেমি 


সমাজে খুনখারাবি ও হত্যাকাণ্ডকে তুচ্ছ বিষয় মনে করা হয়। অথচ ইসলামের দৃষ্টিতে অন্যায়ভাবে মানুষ হত্যা করা মহাপাপ। প্রত্যেক মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বলে ইসলাম।


কোনো নিরপরাধ মানুষ হত্যা করা ইসলাম সমর্থন করে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘এ কারণেই আমি বনি ইসরাইলকে বিধান দিয়েছিলাম, কেউ যদি কাউকে হত্যা করে এবং তা অন্য কাউকে হত্যা করার কারণে কিংবা পৃথিবীতে অশান্তি বিস্তারের কারণে না হয়, তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। আর যে ব্যক্তি কারও প্রাণ রক্ষা করে, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করল।…’ (সুরা মায়িদা: ৩২) 


নবীজির এই হাদিস থেকেও মানুষ হত্যার ভয়াবহতা প্রতীয়মান হয়। তিনি বলেন, ‘কোনো মুসলিমকে হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে অধিক সহজ।’ (তিরমিজি)

পরকালে মানুষ হত্যাকারীর পরিণতি হবে খুবই ভয়াবহ। তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনেশুনে হত্যা করবে, তার শাস্তি জাহান্নাম, যেখানে সে সব সময় থাকবে। আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন এবং লানত করবেন। আর আল্লাহ তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন।’ (সুরা নিসা: ৯৩)


অন্যত্র মহান আল্লাহ এরশাদ করেন, ‘প্রকৃত মুমিন তারা, যারা আল্লাহর সঙ্গে কোনো ইলাহকে ডাকে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা এগুলো করে, তারা শাস্তি ভোগ করবে।’ (সুরা ফুরকান: ৬৮) 


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪০ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৫ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে