বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন


 আশাশুনিতে ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর আশাশুনির বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচারক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ। উপ সহকারী কৃষি অফিসার দীপক মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফছার মোর্তজা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টল সমূহ পরিদর্শন করেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেলা চলবে। স্টলগুলোতে রিলে ফসল, আন্ত:ফসল, আইলে লতানো সবজি, সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, ঘেরের পাড়ে সবজি ও অফ সিজনে তরমুজ চাষ, অগভীর রীজ, ফারো পদ্ধতিতে নিরাপদ ফসল/সবজি চাষ, মিনি পুকুর ভিত্তিক তরমুজ ও অন্য ফসল চাষ, দেশীয় ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, কৃষি পণ্য প্রদর্শন ও পণ্য পরিচিতি, বস্তা ও টাওয়ার পদ্ধতি ইত্যাদি প্রদর্শন করা হয়
Tag
আরও খবর