নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্র রক্ষায় সাংবাদিকদের কার্যকর ভূমিকা নিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা



সাতক্ষীরার অগ্রগতি রিসোর্ট ট্রেনিং সেন্টারে “সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি” প্রতিপাদ্যে সুন্দরবন-বিষয়ক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৮ মে) বেলা ১১টায় শহরের অদূরে ত্রিশ মাইল এলাকায় অগ্রগতি সংস্থার রিসোর্ট ও ট্রেনিং সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের ম্যানেজার তসলিম আহমেদ টংকার।


সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মনিরুল ইসলাম মিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘জার্নালিজম ফর সুন্দরবন’ কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান উজ্জল, সদস্য সচিব আহসান রাজিব ও উপদেষ্টা জিএম মুজিবর রহমান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস, গোলাম সরোয়ার, সামিউল আযম মনির, এম রফিক, আসাদুজ্জামান মধু, আখতারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবু, মনিরুল ইসলাম মনি, আকরামুল ইসলাম, অনাথ কুমার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তরের গোলাম কিবরিয়া।


বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শিল্পবর্জ্য, তেল নিঃসরণ, প্লাস্টিক দূষণ, কীটনাশক ব্যবহারসহ নানা কারণে বনটি আজ হুমকির মুখে।


সাংবাদিকরা এসব সংকট নিয়ে সমাজ ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদন জনসচেতনতা তৈরি এবং যথাযথ পদক্ষেপ গ্রহণে সহায়ক হতে পারে।


সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা, প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং পরিবেশ সুরক্ষায় কঠোর আইন বাস্তবায়নের বিকল্প নেই।


বক্তারা জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় ১০ হাজার করে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হবে, যা একজন ব্যক্তি এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। পলিথিনের বিকল্প ব্যবস্থা ছাড়া এর ব্যবহার বন্ধ করা সম্ভব নয় বলেও তারা মত দেন।


আলোচনা সভার সমাপ্তিতে সুন্দরবনের পরিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সভা সাংবাদিকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল করে তুলবে এবং সুন্দরবন সুরক্ষায় কার্যকর অবদান রাখতে সহায়ক হবে।

Tag
আরও খবর