বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধিদের কর্মশালা



  রূপান্তরের আয়োজনে  মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায়  সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে এ কর্মশালার আয়োজন করা হয়। 
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। অনুষ্ঠানে আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, প্রকল্পের ফিন্যান্স অফিসার সুমন চন্দ্র চন্দ, প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়, মাহবুবুর রহমান ও কুমারেশ চন্দ্র মন্ডল সহ ইউনিয়নের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অফিসার প্রকল্পের কার্যক্রম উপস্থাপন, পাচার কি, পাচারের কারন, ধাপ ও কৌশল বিষয়ে আলোচনা উপস্থাপন করেন এবং
ডকুমেন্টারির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের মানব পাচারের শিকার সারভাইভারদের চিত্র প্রদর্শন করেন। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ যতো আধুনিক হচ্ছে পাচারের পদ্ধতি ও নতুন ফন্দি-ফিকির নিয়ে পাচারকারীরা মানুষের কাছে যাচ্ছে। সে কারণে মানুষকেও এসব বিষয়ে সঠিক তথ্য দিয়ে সতর্ক করা দরকার।  তা না হলে মানব পাচার প্রতিরোধে কাঙ্খিত সুফল পাওয়া যাবে না। একইসাথে তাদেরকে সমাজ ও আইনের সামনে তুলে ধরতে হবে এবং পাচারকারীদের চিহ্নিত করে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। 
মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সারভাইভারদের সুরক্ষা বিষয়ক কর্যক্রমে ইউডিসি প্রতিনিধিরা ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রচারণা চালাবেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড এম্বাসেডর এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।


Tag
আরও খবর