গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

শীতার্তের সেবায় মেলে অশেষ সওয়াব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-12-2022 03:19:09 am

◾ মুফতি আবু দারদা 


বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়ানো অশেষ সওয়াবের কাজ। দরিদ্র-অসহায় মানুষের কষ্ট লাঘব করার উদ্যোগ নেওয়া ইসলামের মহান শিক্ষা। শীতকালে আমাদের দেশের অনেক অসহায় মানুষ শীতের তীব্রতায় উষ্ণ কাপড়ের অভাবে কষ্টে দিন যাপন করে। তাদের কষ্ট দূর করার উদ্যোগ নেওয়া এবং তাদের হাতে শীতের কাপড় পৌঁছে দেওয়া ইসলামের দৃষ্টিতে অনেক বড় সওয়াবের কাজ। হাদিসে এ ব্যাপারে অনেক ফজিলতের কথা বিবৃত হয়েছে।


মহানবী (সা.) বলেন, ‘যে মুসলমান কোনো পোশাকের অভাবে থাকা কোনো মুসলমানকে পোশাক দেবে, আল্লাহ তাকে জান্নাতে সবুজ রঙের পোশাক পরাবেন। খাবার দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন, পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন।’ (আবু দাউদ) অন্য হাদিসে মহানবী (সা.) বলেন, ‘কোনো মুসলমান অপর মুসলমানকে কাপড় দান করলে যতক্ষণ ওই কাপড়ের টুকরো তার কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত দানকারী আল্লাহর হেফাজতে থাকবে।’ (তিরমিজি) 


মানুষের প্রয়োজন পূরণে এগিয়ে আসা বড় পুণ্যের কাজ। হাশরের ময়দানের কঠিন সময়ে তা বড় কাজে আসবে। মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মুমিনের দুনিয়াবি সমস্যাগুলোর একটি সমাধান করে দেয়, আল্লাহ তার আখিরাতের সংকটগুলোর একটি মোচন করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করবে, আল্লাহও তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন। (মুসলিম) 


মানুষের প্রতি দয়া করা আল্লাহর দয়া লাভের মাধ্যম। যেমন হাদিসে মহানবী (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা দয়ালুদের প্রতি দয়া করেন। তোমরা জমিনে যারা বসবাস করছে, তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন।’ (আবি দাউদ)


আর অভাবী মানুষকে দান করলে আল্লাহ তাআলা কয়েকগুণ বাড়িয়ে প্রতিদান দেন। পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ‘যারা নিজেদের কষ্টার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর কাছে তাদের প্রাপ্য কত বেশি জানো? তাদের প্রাপ্যের উপমা হলো একটি শিষ—যার থেকে সাতটি শিষ হলো, প্রতিটি শিষ থেকে আবার শত শস্য উৎপন্ন হলো; কোনো কোনো শিষে আল্লাহ চাইলে আরও বেশি শস্য দান করেন। আসলে আল্লাহ যাকে দেন, হিসাব ছাড়া দেন। তিনি মহাজ্ঞানী।’ (সুরা বাকারা: ২৬১)


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪১ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে