শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

সাহস থাকলে রাজপথে নামেন : রিজভী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-08-2022 08:29:54 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক :


রাজপথে নামলে বিএনপি পালানোর জায়গা পাবে না--এ ধরনের বক্তৃতায় আওয়ামী লীগ নেতাদের ‘হিংস্র-শাপদীয়’ চরিত্র প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 


রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  


রিজভী বলেন, ‘বৃহস্পতিবার ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে নিশিরাতের ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠা জনগণ দেখে সরকারের মাথা বিগড়ে গেছে। তারা তাদের বিদায়ের সাইরেন শুনতে পাচ্ছেন। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে মরিয়া সরকারের মন্ত্রীরা স্ববিরোধী বক্তব্যের প্রলাপে মানুষকে বিভ্রান্ত করার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ 


দেশ এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, প্রতিদিন চারদিকে অশনি-সংকেত আর ঘনঘোর অন্ধকার নেমে আসছে। সর্বত্রই অস্বস্তি-অস্থিরতা। অথচ এমন পরিরিস্থিতে ক্ষমতাসীনদের বিশৃঙ্খলা ও অপকীর্তির শেষ নেই।’


সংবাদ সম্মেলনে বিএনপির এই সিনিয়র নেতা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি কামনায় আগামী ১৬ আগস্ট জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন। এদিন দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হবে। 


সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও হাছান মাহমুদের বক্তব্য উদ্ধৃত করে বলেন, “নানক বলেছেন, ‘আগস্ট মাসটা যাইতে দেন তারপর টের পাবেন কত ধানে কত চাল।’ আর হাছান মাহমুদ বলেছেন, রাজপথে নামলে বিএনপি পালানোর জায়গা খুঁজে পাবে না। তাদের কীভাবে গর্তে ঢুকাতে হয় সেই ওষুধ আমাদের জানা আছে। প্রয়োজনে প্রয়োগ করা হবে’।” 


রিজভী বলেন, ‘তাদের এই বক্তব্যই প্রমাণ করে তারা কতটা হিংস্র-শাপদীয় চরিত্রের। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা, গান পাউডার ছিটিয়ে বাসযাত্রী হত্যা, গুম-খুন যাদের অভ্যাস তাদের মুখেই কেবল এ ধরনের হুঙ্কার শোনা যায়।’


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সাহস থাকে পুলিশলীগের বেষ্টনী ছেড়ে রাজপথে নামেন। জনগণের উত্তাল প্রতিরোধে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন না। জনগণ রাজপথে নেমেছে। আপনাদের এমন বক্তব্য পতনের পূর্বে আত্মচিৎকার। শ্রীলঙ্কার চাইতে পরিণতি করুন হবে আপনাদের।’ 


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপুসহ অনেকে।


বিএনপির জ্যেষ্ঠ নেতা রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃচ্ছ্র সাধনের জন্য দেশবাসীকে উপদেশের কথা উল্লেখ করে বলেন, ‘অথচ জনগণের সামনে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীদের বিলাসবহুল জীবনের চিত্র উন্মোচিত হচ্ছে। গত ১৮ জুলাই সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ব্র্যান্ড সুইস তাদের দেশসেরা বিলাসবহুল বাথ ও কিচেন সামগ্রী গণভবনের জন্য অর্ডার করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞাপন ছাপিয়েছে। সেখানে কেবল একটি কমোডের দাম দেখানো হয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা।’ 


রিজভী প্রধানমন্ত্রী তার বিশাল গাড়িবহর নিয়ে শুক্রবার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় যাওয়ারও সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘দেশের এই জ্বালানি সংকটে প্রধানমন্ত্রী নিজেই এভাবে গাড়ির তেল পুড়িয়ে পৈতৃকভিটা পরিদর্শন করছেন।’  


বিভিন্ন স্থানে দুর্ভিক্ষের পরিস্থিতি শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নিজের সন্তান বিক্রি করে দিচ্ছে মানুষ। খাগড়াছড়ির পারুল চাকমা তার একমাত্র সন্তানকে মাত্র ১২ হাজার টাকায় বিক্রি করতে বাজারে তুলেছেন।’

আরও খবর


6b028f37a7401-221126124407.webp
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

৬ ঘন্টা ২৩ মিনিট আগে



6b00fb9d9f090-211126080205.webp
ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

১ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে



6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

১ দিন ২৩ ঘন্টা ১ মিনিট আগে