বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

মহেশ্বরকাটিতে প্রতিপক্ষের হামলায় আহত-১

আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি গ্রামে জমি সীমানা বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছে। গুরুতর আহত জাবের আলিকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
মহেশ্বরকাটি গ্রামের (সাবেক সাং উত্তর চাপড়া) মৃত মিনহাজ উদ্দিন গাজীর ছেলে জাবের হোসেন ৯ বছর আগে দ্বীন দাশ ও সেলিমের নিকট থেকে দু’থণ্ড (১ বিঘা ১২ কাঠা) জমি ক্রয় করে ভোগজাত করে আসছেন। জমি দু’খন্ডের মাঝখানে আমির আলীর জমি আছে। তার সাথে জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব আছে। শুক্রবার ঘটনার সময় আমির আলী লোকজন নিয়ে তার জমির মাটি কেটে জাবেরের জমি দখল নিয়ে ফেলতে গেলে জাবের বাধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমির, তার ছেলে রাজন, স্ত্রী খুকি ও জামাতা তাকে কোদাল, তালের কাঠ ও মুঙুর নিয়ে বেদম মারপিট করে। বাড়ির লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে থানাপুলিশকে অবহিত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Tag
আরও খবর