রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

বুধহাটায় বেতনা নদী পূণঃ খননে নকশার অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

আশাশুনি উপজেলার বুধহাটায় অনিয়ম তান্ত্রিক ভাবে বেতনা নদী পূণঃ খনন কাজের বিরুদ্ধে স্থানীয় জনতা মানববন্ধন করেছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে বুধহাটা পূর্বপাড়া অন্তাকুড়ি স্লুইস গেটের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  
মানববন্ধন চলাকালে ইউপি চেয়াপরম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, মহিলা মেম্বার দোলন খাতুন, যুবলীগ নেতা নূরুজ্জামান জুলুসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, সরকারের দীর্ঘ মেয়াদি উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে নদী পূণঃ খনন প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। বুধহাটা ও কুল্যা ইউনিয়নের সীমানা দিয়ে প্রবাহমান বেতনা নদী খননের নকশায় ত্রুটির কারণে বুধহাটা পূর্বপাড়ার একমাত্র সরকারি কবরস্থান, উপজেলার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী বুধহাটা বাজার, অসংখ্য অসহায় পরিবার তাদের আশ্রয়স্থল বসতবাড়িসহ বহু পরিবারের শেষ সম্বল, দোকান পাট, কারখানা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নদী ভাঙ্গনে বিলীন হওয়া বুধহাটা এলাকাকে আবারও গিলে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে কুল্যা ইউনিয়নের বাহাদুরপুরের শত শত বিঘা খাস জমি (যা নদী ভরাট হয়ে জেগেছে) বাঁচিয়ে দেয়া হচ্ছে। এর পিছুনের কিছু স্বার্থান্বেষী মহলের তদবিরে প্রভাবে অভিযোগ তুলে বক্তাগণ বলেন, বেতনা নদী বুধহাটার পাশে প্রবাহমান আছে, ফলে বাধ সরতে সরতে বুধহাটা পূর্ব পাড়া ও বাজারের মধ্যে ওয়াপদার বাঁধ ঢুকে গেছে। ভরাট হওয়া এলাকায় খনন না করে প্রবাহমান নদী বরাবর নদী পূণঃ খনন করা হলে এলাকার শত শত সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হবে। পক্ষান্তরে এলাকার একাধিক অবৈধ ইটভাটা ও কুল্যা পারের কিছু ভূমিদস্যু উপকৃত হবে। এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।  দাবী আদায়ে ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুকে উপদেষ্টা এবং মহিলা মেম্বার দোলন খাতুনকে আহ্বায়ক ও নূরুজ্জামান জুলু, আবু সাইদ, শহিদুল ইসলাম, ইউছুপ, মহিউদ্দিন গাজী ও রেজওয়ান আলীকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Tag
আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে