লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

বড়লেখায় রঙ মিশিয়ে মাংস বিক্রি,জরিমানা ১০ হাজার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারে গরুর মাংসের সঙ্গে কৃত্রিম রং ও সদ্য জবাই দেওয়া গরুর রক্ত মিশিয়ে তা বিক্রির অপরাধে সাদেক আহমদ (১৯) নামের এক মাংস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে ঐ ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 


মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায়  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও (চলতি দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার।


দন্ডিত মাংস ব্যবসায়ী সাদেক আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ দিন থেকে কাঠালতলী বাজারে মাংস বিক্রি করছেন। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে দেওয়ান শাহ নামের মাংসের দোকানে ক্রেতারা অস্বাভাবিক রং ও গন্ধ লক্ষ্য করেন। সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন ব্যক্তি দোকানদারকে জিজ্ঞাসাবাদ করেন এবং একপর্যায়ে তার কাছে ভেজাল উপাদান মিশ্রণের প্রমাণ পান। তখনই উপস্থিত জনসাধারণ ব্যবসায়ীকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করে মুক্তি দিয়েছেন। এ সময় দন্ডিত মাংস ব্যবসায়ী সাদেক আহমদ তার অপরাধ স্বীকার করেন এবং জরিমানার টাকা প্রদান করেন। 


কাঠালতলী বাজারের ব্যবসায়ী ফ্রিলান্সার আক্তার হোসেন বলেন, দেওয়ান শাহ মাংসের দোকানে অস্বাভাবিক গন্ধের কারণে আমাদের সন্দেহ হয় পরে দেখা যায় সদ্য জবাই করা গরুর রক্ত ও কৃত্রিম রং মিশিয়ে রক্তহীন গরুর মাংস বিক্রির চেষ্টা চলছে। বিষয়টি টের পেয়ে আমরা ঐ ব্যবসায়ীকে আটক করি। পরে প্রশাসনের অভিযানে ঐ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অন্য দিকে দেখা যায় ভাই ভাই মাংসের দোকানিরা প্রশাসনের উপস্থিত টের পেয়ে তাৎক্ষণিক দোকান বন্ধ করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে সেখানেও ভেজাল মাংস বিক্রি করা হত। 


নির্বাহী মাজিস্ট্রেট ও ইউএনও (অতিরিক্তি দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, বড়লেখা উপজেলার কাঠালতলী  বাজারে গরুর মাংসের সাথে ভেজাল (রং/রক্ত) মিশিয়ে বিক্রির অপরাধে মাংস ব্যবসায়ী সাদেক আহমদকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় ১০ হাজার জরিমান করেছেন। এছাড়া তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

আরও খবর