বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে কেমিস্টস সম্মেলন অনুষ্ঠিত



 আশাশুনিতে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে কেমিস্টস সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিসিডিএস সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, জেলা সভাপতি আলহাজ্ব দ্বীন আলী। মফিজুল ইসলাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সিনিঃ সহ সভাপতি শেখ আমিনুল ইসলাম, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, ফিরোজ আহমেদ বাচ্চু, আবুল হোসেন খোকন, রফিকুর রহমান মিন্টু, সদর উপজেলা সদস্য অহিদুজ্জামান, পাটকেলঘাটা সদস্য রফিকুল ইসলাম, সাতক্ষীরা সদস্য এস এম আঃ রব, কালিগঞ্জের সিরাজুল ইসলাম, পাটকেলঘাটার রফিকুল ইসলাম, বুধহাটার রবিউল ইসলাম, দরগাহপুরের খলিফাতুল্লাহ, প্রতাপনগরের আক্তারুজ্জামান, গোয়ালডাঙ্গার আলি রেজা, কাকবাসিয়ার খাইরুল হোসেন, বিছটের সমিত্র দাশ, ঔষধ কোম্পানীর প্রতিনিধি রাশিদুজ্জামান প্রমুখ। সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। সভায় জনস্বার্থে সরকার নির্ধারিত মূল্য থেকে ৫% ছাড়ে জেলার সর্বত্র খুচরা ঔষধ বিক্রয় করা, সকল ভেজাল নিম্নমান, মেয়াদ উত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও সরকারিসহ সব ধরণের অবৈধ ঔষধ ক্রয় বিক্রয় বন্ধ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।


Tag
আরও খবর