ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

পবিপ্রবি'তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে স্মারকলিপি প্রদান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদলের স্মারক লিপি প্রদান করেছে।

২৮ এপ্রিল (সোমবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারক লিপি প্রদান করে হয়েছে৷ স্মারক লিপিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর রয়েছে। এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

 এসময় পবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, ” “শিক্ষার্থীদের ওপর আরোপিত সাময়িক রাজনীতি স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আমরা আজ মাননীয় উপাচার্য স্যারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছি। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত। অংশগ্রহণমূলক এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাজনৈতিক চর্চা একজন শিক্ষার্থীকে চিন্তাশীল, দায়িত্বশীল ও গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার অধিকার ফিরিয়ে দিতে এবং শিক্ষা-সহায়ক পরিবেশ বজায় রাখতে প্রশাসন আমাদের যুক্তিসঙ্গত দাবির মেনে নিবেন।”

ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, ” ফ্যাসিস্টদের পুনর্বহাল ও একটি গুপ্ত সংগঠনকে রাজনৈতিক সুযোগ দেওয়ার পাশাপাশি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে পুর্নবাসন উদ্দেশ্য এই রাজনৈতিক স্থগিতের সিদ্ধান্ত। এই রাজনীতি স্থগিতের জন্য সাধারণ শিক্ষার্থীদের নামে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা স্মারক লিপি জমা দেয়। ফ্যাসিস্টদের দোসরা রাজনীতি নিষিদ্ধের ফায়দা নিয়ে বিভিন্ন স্থানে সভা করে বেড়াচ্ছে। আমাদের এই প্রশাসন ফ্যাসিস্টদের বিরুদ্ধে কোন দৃশ্যমান ব্যাবস্থা নেননি৷ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্ররাজনীতি সাময়িক স্থগিতাদেশ তুলে নেওয়ার দাবি জানাই। শিক্ষার্থীদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতেই হবে।"

আরও খবর