নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং




২৮ এপ্রিল ২০২৫, সোমবার সকাল সাড় ১১ টায় সাতক্ষীরার মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সনাক-টিআইবি’র সহায়তায় ‘‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ এসিজি কর্তৃক বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে কমিউনিটি অ্যাকশন মিটিং’’ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রায় অর্ধ শতাধিক অভিভাবক ও স্থানীয় নাগরিকগণ বিদ্যালয়ের মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন, যেমন-বিদ্যালয়ের শিক্ষার মান আরো বৃদ্ধি করা; বৃষ্টির দিনে বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসেনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা; শিক্ষার্থীদের নামাজের জন্য জায়গা ব্যবস্থা করা ইত্যাদি। সভায় এসিজি সদস্য কর্তৃক কমিউনিটি মনিটরিং এ প্রাপ্ত বিভিন্ন সমস্যসমূহ তুলে ধরা হয় এবং সমস্যাসমূহ সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি করার সিদ্ধান্ত গৃহীত হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির সদস্য জনাব রেবেকা সুলতানা। স্বাগত বক্তব্য প্রদান করেন এসিজি সমন্বয়ক মোঃ নাছিম বিল্লাহ। জেন্ডারবান্ধব পরিবেশ নিশ্চিত করণে করণীর বিষয়ে বক্তব্য রাখেন সনাক সদস্য রেবেকা সুলতানা।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘‘বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য কর্তৃপক্ষের সাথে সনাক এর অ্যাডভোকেসি চলমান রয়েছে। আশা করি অচিরেই আমরা এর ফলাফল পাবো। আরো বলেন, ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য দূর করার জন্য নারীদের শিক্ষা গ্রহণ খুবই জরুরী একটি বিষয়’’

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, মোঃ ফাতেমা খাতুন, অভিভাবক মোছাঃ আনোয়ারা খাতুন, রুমি খাতুন, শিরিনা খাতুন, নূর নাহার, লায়লি আক্তার প্রমূখ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক, স্থানীয় জনসাধারণ ও এসিজি’র সদস্যবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই আল-আমিন।

Tag
আরও খবর