কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট

শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী 'শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন'-এর ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু ও সাধারণ সম্পাদক পদে মোঃ আখতারুজ্জামান সুমন নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬শে এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শহরের বাটার মোড় স্থ পাঠাগারের নিজস্ব কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ রফিকুল ইসলাম। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। তারা হলেন- সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু (সভাপতি), শ্রী শেখর চন্দ্র সাহা (অর্থ সম্পাদক) ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস হোসেন (গ্রন্থাগার সম্পাদক)। ফলাফলে জানা যায়, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী। এরমধ্যে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাঠাগারের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান সুমন। তার নিকটতম প্রার্থী ছিলেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক। তিনি পেয়েছেন ১১০ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচন করেন ২ জন প্রার্থী। এরমধ্যে ১৬৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরন-নবী। তার নিকটতম প্রার্থী ডাঃ মোঃ ফিরোজ আলম চিনু। তিনি পেয়েছে ১১৩ ভোট। পরিষদের ২টি সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৪ জন প্রার্থী। নির্বাচিতরা হলেন- সাংবাদিক মোঃ মোজাফফর আলী (১৭৯ ভোট) ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা (১৬৬ ভোট)। অপর দুই প্রার্থীর মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক ১০৯ ভোট ও সাংবাদিক মোঃ আবু ফাত্তাহ্‌ কামাল পাখী পেয়েছেন ৭৬ ভোট। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি দুজন প্রার্থীর মধ্যে ১৭৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ রওশন রশীদ। তার নিকটতম প্রার্থী ছিলেন মোঃ গোলাম কুদ্দুছ আইয়ুব (১০৬ ভোট)। সম্পাদকীয় পদগুলোর মধ্যে ক্রীড়া সম্পাদক পদে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ রাশেদ মাহমুদ উজ্জ্বল। তার নিকটতম প্রার্থী ছিলেন মোঃ মোজাম্মেল হক মানিক (১১৩ ভোট) এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ১৮৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মোঃ আল-আমিন রহমান। তার নিকটতম প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (৯৬ ভোট)। মহিলা সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ১৬৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী। তার নিকটতম প্রার্থী ছিলেন- মোছাঃ লাইলী বানু লিলি (১১২ ভোট)। পাঠাগারের ৬টি কার্যনির্বাহী সদস্য পদে ৮ জন লড়াই করেছেন। পদটিতে নির্বাচিত হয়েছেন- আলহাজ্ব মোঃ জহিরুল হাসান দিপু (২২৯ ভোট), শ্রী অমিত কুমার দাস নয়ন (২২১ ভোট), মোঃ রইসুল হক সাচ্চু (২১৫ ভোট), মোঃ হাফিজুর রহমান মন্ত্রী (২১৪ ভোট), মোঃ সাজ্জাদ কিবরিয়া পাপ্পু (২১০ ভোট) ও মোঃ বায়েজিদ হোসেন জুয়েল (১৯৪ ভোট)। বাকি দুজন প্রার্থী হলেন- মোঃ সফিয়ার রহমান রতন (১৯৪ ভোট) ও মোঃ হামিদুর রহমান (১৬০ ভোট)।
Tag
আরও খবর



6b066baec380e-251126110134.webp
অভিযোগ

৩ ঘন্টা ৩ মিনিট আগে