নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা জেলায় নতুন তালিকা অনুযায়ী মোট ভোটার ১৮ লক্ষ ৪ হাজার ৩৪৫ জন




সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে প্রকাশ জেলার মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৪ হাজার ৩৪৫ জন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত নতুন ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী সাতক্ষীরা জেলায় ভোটার বেড়েছে ৬৭ হাজার ২৩৩ জন।


তারমধ্যে পুরুষ ২৮ হাজার ৫২২ জন এবং মহিলা ৩৮ হাজার ৭০৯ জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের হিজড়া ভোটার রয়েছে ২ জন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ১ জানুয়ারি ২০০৮ সালে যাদের জন্ম বা তার আগে যাদের জন্ম তাদেরই শুধুমাত্র এই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে জেলার সাতটি উপজেলায় সবচেয়ে বেশি মহিলারা নতুন হালনাগাদকৃত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো সাতক্ষীরা সদরে নতুন মহিলা ভোটার ৯ হাজার ২৪১ জন এবং তালায় ৭ হাজার ৫০ জন। অপর দিকে সাতক্ষীরা সদর ও তালা উপজেলায় সবচেয়ে বেশি নতুন হালনাগাদকৃত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে।


সাতক্ষীরা সদর উপজেলায় নতুন হালনাগাদকৃত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে মেট ১৫ হাজার ৯৩৬ জন। তারমধ্যে পুরুষ ৬ হাজার ৬৯৫ জন এবং মহিলা ৯ হাজার ২৪১ জন। বিদ্যমান মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১৫ হাজার ১৭ জন।

কলারোয়া উপজেলায় নতুন হালনাগাদকৃত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে ৭ হাজার ৭৮০ জন। তারমধ্যে পুরুষ ৩ হাজার ৩৭৭জন এবং মহিলা ৪ হাজার ৪০৩ জন। বিদ্যমান মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ৮৯ জন।


আশাশুনি উপজেলায় মোট নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৮ হাজার ৫৫৭ জন। তারমধ্যে পুরুষ ৩ হাজার ৮৩৪ জন এবং মহিলা ৪ হাজার ৭২২ জন। তৃতীয় লিঙ্গের একজন হিজড়া ভোটার আছে। আশাশুনিতে বিদ্যমান ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৩৪৭ জন। 


কালিগঞ্জ উপজেলায় নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ৮ হাজার ১৭০ জন।তারমধ্যে পুরুষ ৩ হাজার ৪৭৫ জন এবং মহিলা ৪ হাজার ৬৯৫ জন। বিদ্যমান মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৩৭১ জন।


তালা উপজেলায় নতুন হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ১২ হাজার ৫১০ জন। তারমধ্যে পুরুষ ৫ হাজার ৪৬০ জন এবং মহিলা ৭ হাজার ৫০ জন।বিদ্যমান মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৬৭০ জন।


দেবহাটা উপজেলায় নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ৪ হাজার ৫ জন। তারমধ্যে পুরুষ ১ হাজার ৭৮৪ জন এবং মহিলা ২ হাজার ২২১ জন। বিদ্যমান মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৭৮৮ জন।


বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগরে নতুন হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ১০ হাজার ২৭৫ জন। তারমধ্যে পুরুষ ৩ হাজার ৮৯৭ জন এবং মহিলা ৬ হাজার ৩৭৭ জন। তাছাড়া শ্যামনগরে নতুন  তালিকায় একজন হিজড়া ভোটার আছে।

Tag
আরও খবর