বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

রাজশাহী কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে সেমিনার

রাজশাহী কলেজের শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং ক্যারিয়ার গড়ার লক্ষ্যে "Empowering Youth: Engaging & Inspiring Youth in Banking" শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করেছে প্রাইম ব্যাংক। রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ সেমিনার আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সেমিনার উপলক্ষে কলেজের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তথ্য প্রচারে সরাসরি কাজ করছেন রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সদস্যরা। ক্লাবের সভাপতি মোঃ নাজমুল হক জানান, ব্যাংকিং সেক্টরের বর্তমান সম্ভাবনা ও চ্যালেঞ্জ, ক্যারিয়ার গড়ার প্রস্তুতি ও কৌশল, এবং পেশাদার ব্যাংকারদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হবে।


তিনি আরও জানান, প্রাইম ব্যাংকের ঢাকা হেড অফিসের অভিজ্ঞ কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করবেন। সেমিনারে থাকবে প্রশ্ন-উত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও সংশয়গুলো সরাসরি তুলে ধরতে পারবেন। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। প্রত্যেক অংশগ্রহণকারী প্রাইম ব্যাংকে বিনা ডিপোজিটে স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার সুযোগ পাবেন, সঙ্গে মিলবে ব্যাংক কার্ড ও আকর্ষণীয় গিফট।


সেমিনারে অংশ নিতে ২৩ এপ্রিল থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন ভবন ও কলা ভবনের পাশে স্থাপিত বুথে রেজিস্ট্রেশন করা যাবে।


আয়োজক সূত্রে জানা গেছে, আসন সংখ্যা সীমিত। তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সম্ভাবনাময় ব্যাংকিং ক্যারিয়ারের প্রথম ধাপে নিজেদের এগিয়ে নিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

আরও খবর