মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় পুশকৃত ২১০ কেজি চিংড়িসহ ২ জন আটক



সেনাবাহিনীর অভিযানে সাতক্ষীরার শ্যামনগরে অপদ্রব্য পুশকৃত ২১০ কেজি বাগদা ও গলদা চিংড়িসহ পুশকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।


ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ( ২৪ এপ্রিল ) বৃহষ্পতিবার দুপুর ১২ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের মাছ ব্যবসায়ি আতাউর রহমানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।


আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার খাগড়াদানা গ্রামের শওকত মোল্লার মেয়ে ছামিয়া বেগম, ও একই গ্রামের কওছার মোড়লের ছেলে মোঃ আতাউর মোড়ল।


শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান, ডিজিএফআই এর কর্মকর্তা সার্জেন্ট আল মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াদানা গ্রামের মাছ ব্যবসায়ি আতাউর রহমানের বাড়িতে বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়।


ময়দা ও সাবুদানা পুশকৃত ২১০ কেজি বাগদা ও গলদা চিংড়িসহ পুশ করার কাজে ব্যবহৃত ময়দা, সিরিঞ্জ ও ঔষধ জব্দ করা হয়। এ সময় পুশকাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।


জরিমানার টাকা পরিশোধ করায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছের একাংশ কেরোসিনের আগুনে নষ্ট করা হয়। অপেক্ষাকৃত কিছু ভাল মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়।


Tag
আরও খবর