নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লালপুরে গোপালপুর পৌরসভায় ব্যানার-ফেস্টুন অপসারণ

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোপালপুর পৌর প্রশাসক মো. মেহেদী হাসান।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা চত্বর হয়ে পৌরসভাজুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলছে। কর্মকর্তাদের দিকনির্দেশনায় হলুদ ও সবুজ পোশাকে সড়কের দুইপাশ থেকে ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ করছে শ্রমিক ও কর্মচারীরা। এসময় কথা হয় পৌরসভার বাসিন্দা মহিউদ্দিন রাজ ও বাবর আলীর সঙ্গে।


তারা বলেন, ব্যানার- ফেস্টুনে পৌরসভার সৌন্দর্য নষ্ট হচ্ছিলো। পৌরসভা থেকল এসব অপসারণ করা হচ্ছে। এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আগামীতে যেন পৌরসভার সৌন্দর্য রক্ষার্থে এসব বাঁধা না হয়, সে জন্য পৌর বাসীকেও সচেতন হতে হবে।


এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোপালপুর পৌর প্রশাসক মো. মেহেদী হাসান বলেন, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করে করা হবে। পরবর্তীতে আবার পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে। আর এসব অভিযান পর্যায়ক্রমে আরো জোরদার করা হবে।
আরও খবর