বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার'—অ্যাডভোকেট জসিম উদ্দিন জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে হত্যার হুমকি কক্সবাজারে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একাধিক থানায় ৬ মামলার আসামীসহ ২ মা/দ/ক কারবারি আটক। দিনাজপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন লোহাগাড়ার বিভিন্ন সড়কের এখনো বেহাল দশা, জনদুর্ভোগ চরমে হিঙ্গুলী ইউনিয়ন শ্রমিকদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি আলমগীর, সম্পাদক হুমায়ুন হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন পরীক্ষা শুরু আগামীকাল

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন পরীক্ষা শুরু আগামীকাল

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ টি  বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাসমূহ যথাক্রমে সি ইউনিট ২৫ এপ্রিল, বি ইউনিট ০২ মে এবং এ ইউনিট ০৯ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।


এ উপলক্ষে উক্ত ভর্তি পরীক্ষাসমূহ নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর  ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম  আখন্দের সভাপতিত্বে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরগণের উপস্থিতিতে ২৩ এপ্রিল ২০২৫ তারিখে রাতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 


সভা শেষে  কমিটির আহবায়ক  অধ্যাপক ড.  মোঃ  আনোয়ারুল আজীম আখন্দ জানান,  সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সকল প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করা হয়।  এছাড়া যথাসময়ে  পরীক্ষার  সকর  প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট  প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। 

একই সঙ্গে, এই বৃহৎ পরিসরে পরীক্ষা আয়োজনের সার্বিক সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয় এবং তাঁদের ধন্যবাদ জানানো হয়।


মাননীয় ভাইস-চ্যান্সেলরগণ আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তাঁদের যাত্রা ও পরীক্ষার দিনগুলো যেন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

আরও খবর