নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় দুই নারীর প্রতারণার ফাঁদে মাছ ব্যবসায়ী





সাতক্ষীরায় এক মাছ ব্যবসায়ীকে ব্লাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পেছন থেকে তাদের আটক করা হয়।


আটক নারীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার মুজিবুর রহমানের মেয়ে জোসনা খাতুন (২৬) এবং আশাশুনি উপজেলার গোনাকরকাটি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে মুন্নি (২৫)। তারা শহরের একাডেমি মসজিদ এলাকায় ভাড়া থাকেন।


ভুক্তভোগী ও বড়বাজারের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, জোসনা খাতুন এক সময় তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় এবং মাঝে মধ্যে তিনি আমার কাছ থেকে বাকিতে মাছ নিতেন। রোববার বিকেলে ১ হাজার ৩০০ টাকা দেওয়ার কথা বলে জোসনা খাতুন তাকে বাসায় ডাকেন।


তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে একাডেমি মসজিদের পাশে তার বাসায় গেলে তিনি আমাকে বসতে বলেন। বসার দুই মিনিটের মধ্যে ৮-১০ জন যুবক এসে আমাকে মারধর শুরু করে।


পরে হাত বেঁধে ২ লাখ টাকা দাবি করে। অনেক অনুরোধের পর তারা ৩৫ হাজার টাকায় রাজি হয়। আমি শালক নুরুর মাধ্যমে টাকা পাঠাই। টাকা পাওয়ার পর তারা আমাকে ছেড়ে দেয়। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়।


মিজান আরও অভিযোগ করেন, এই দুই নারী একটি চক্রের সদস্য। তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্লাকমেইল করে টাকা আদায় করেন। আমি এদের কঠোর শাস্তি চাই।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্র

হণ প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর