নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

টাঙ্গাইলের মধুপুরে নকল সরবরাহের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে দাখিল পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসার কেন্দ্রে এই ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মধুপুরে দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র হলো মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসা। উপজেলা সদরের এই কেন্দ্রের অতিরিক্ত শিক্ষার্থীদের ভ্যানু কেন্দ্র হলো মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ বিভাগে। আজ বৃহস্পতিবার মাদরাসার শিক্ষার্থীদের গণিত পরীক্ষা চলমান অবস্থায় দুপুর ১২টার দিকে রাধানগর ফজিল মাদরাসার শিক্ষক মো. জাকির হোসেন তার মাদরাসার শিক্ষার্থীদের নকল সরবরাহ করতে যান। এ সময় দায়িত্বরত ট্যাগ অফিসার মো. ইসমাইল হোসেন তাকে নকল সরবরাহ থেকে বিরত করে তাকে সচিবের কক্ষে নিয়ে আসেন। খবর পেয়ে মধুপুর থানার সহকারি কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া উপস্থিত হয়ে বিষয়টি অবগতে হন এবং তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করেন। 

এই খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রের বাইরে উত্তেজনা দেখা দেয়। এ সময় মধুপুর থানা পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মধুপুর আদর্শ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল মজিদ বলেন, পরীক্ষার কেন্দ্রে অনিয়মতান্ত্রিক কাজে জড়িত থাকার অভিযোগে রাধানগর ফাযিল মাদরাসার শিক্ষক মো. জাকির হোসেনের বিরুদ্ধে মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখিয়ে মধুপুর থানা কর্তৃপক্ষ তাকে টাঙ্গাইলে আদালতে পাঠিয়েছে।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বলেন, মধুপুরে দাখিল পরীক্ষার কেন্দ্রে অসদুপায়ে সহযোগিতা করার অভিযোগে শিক্ষক জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনের ৯ধারায় মামলা করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

Tag
আরও খবর