নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন



সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের দেবী সিংপুর গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম পলাশের মদদে হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে।    


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ভুক্তভোগী পরিবার জেলা শহর মাইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ও বিএনপি নেতা শেখ আহমদ এমন অভিযোগ করেন।  

 

তিনি অভিযোগ করে বলেন, গত ১৪ এপ্রিল সোমবার আমার বাড়ি থেকে আম চুরি করে সালাউদ্দিন ও এসআই পলাশের ভাতিজারাসহ অনেকে। আমার বড় ছেলে আম চুরির প্রতিবাদ করায় একই দিন রাতে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী ও হেলমেট বাহিনীর প্রধান সোহেল, সালাউদ্দিন ও সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে রাতের আাঁধারে হামলা চালায়। এসব অপকর্মের মদদ জোগাচ্ছে কুমিল্লায় জেলায় কর্মরত পিবিআইয়ের উপ-পরিদর্শক(এসআই) ইব্রাহিম পলাশ। তিনি ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের দোসর সালাউদ্দিনের বড় ভাই। আওয়ামী শাসন আমলে বিভিন্ন অপকর্ম করে পুলিশের নাম ভাঙ্গিয়ে পলাশ কোটি কোটি টাকার মালিক বনে যান। আমাদের বাড়িতে হামলা হওয়ার পর এসআই পলাশের ইন্ধনে তারা উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। বহিরাগত সন্ত্রাসী এনে আমার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করা হয়।


শেখ আহমদ অভিযোগ করে আরো বলেন, সোহেল চাঁদাবাজি মামলার আসামি ও সুমন হত্যা মামলার আসামি। গত ৫ আগস্টের পর তারা রাজনীতির খোলস পাল্টে একাধিক বিএনপির পরিবারের বিরুদ্ধে নানাভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আমার এক ছেলে কুতুবেরহাট বাজারের ব্যবসায়ী আর ছোট ছেলে নবীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। আমার পুরো পরিবার ব্যবসার সাথে জড়িত। আওয়ামী সন্ত্রাসীরা যেকোনো সময় আমার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে পুনরায় হামলা চালাতে পারে। আমি প্রধান উপদেষ্টা ও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম পলাশ সকল অভিযোগ নাকচ করে বলেন, আপনারা স্থানীয় ভাবে বিষয়টি খতিয়ে দেখেন,এরপর যেটা সত্য হয় সেটা লিখেন।  


এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) কৃঞ্চ মোহন বলেন,আম পাড়া দিয়ে দুপক্ষের মধ্যে ঘটনার সূত্রপাত হয়। লিখিত অভিযোগ পেয়ে দুই পক্ষকে নিয়ে থানায় বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। পরে বৈঠকটি অমীমাংসিত ভাবে শেষ। এখন পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর