মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পথচারী নিহত



বুধবার ( ১৬ এপ্রিল ) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা খাতুন মারা যান। এর আগে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে যাওয়ার সময় মারাত্মক জখম হন পথচারি রহিমা খাতুন। 


নিহত রহিমা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চালতেতলা গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমালা গ্রামের অহেদুজ্জামান জানান, বুধবার ভোর ৫টা ৫৫ মিনিটে কালিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা বিরতিহীন এক্সপ্রেস যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১৩-২২১৫) সোয়া ৬টার দিকে চালতেতলা মোড়ের আজগার আলীর দোকানের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী ধান খেতে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় পথচারী রহিমা খাতুন মারাত্মক জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরার সিবি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি মিললে রাত সাড়ে ৮টার পর পারিবারিক কবরস্থানে রহিমার লাশ দাফন করা হবে।


কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বাস দুর্ঘটনায় রহিমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


Tag
আরও খবর