ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

ফাইনালে যে জার্সি পরে খেলবেন মেসিরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-12-2022 01:53:02 pm

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে বিস্ময় জাগানো হারে আসর শুরু করেছিল আর্জেন্টিনা। মেসিদের ওই দল এখন কাতার বিশ্বকাপের ফাইনালে।  


আগামী রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচে নামার আগে চারদিকে আলোচনা ছিল কোন জার্সি পরে খেলবেন মেসিরা। 


শেষ পর্যন্ত জানা গেছে, হোম জার্সি (আকাশি নীল-সাদা জার্সি) পরেই খেলবে দলটি। হোম জার্সি পরে খেলবে ফ্রান্সও। দুই দলের জার্সির রঙয়ের ভিন্নতার কারণেই বাছাই করার বিষয়টি সহজ হয়েছে।


আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, মেসিরা ফ্রান্সের বিপক্ষে তাদের স্টার্টিং জার্সি বা আকাশি সাদা জার্সি পরে খেলবেন।  


যার প্যান্ট হবে সাদা এবং মোজাও হবে সাদা। নকআউট পর্বে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষেও ওই জার্সি পরে খেলেছিল ল্যাতিন দলটি।  

ফ্রান্সও তাদের ব্লু বা নীল জার্সি পরে খেলবে। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্স এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ওই ম্যাচেও দুই দলই স্টার্টিং জার্সি পরে খেলেছিল। 


উল্লেখ্য, বিশ্বকাপে মেসিদের জার্সি তিনটি। একটি আকাশি-সাদা জার্সির সঙ্গে কালো প্যান্ট, যেটাকে হোম জার্সি বলা হয়। অন্যটি অ্যাওয়ে জার্সি যার রং বেগুনি।  

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৪১ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪৪ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে