বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

লাখ টাকা নিয়েও মাহফিলে না আসায় মুফতি বজলুর রশীদ মিঞার বিরুদ্ধে প্রতারণার মামলা




সাতক্ষীরায় প্রধান বক্তা হিসেবে এক লাখ টাকা নিয়েও ওয়াজ মাহফিলে না আসায় প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করা হয়েছে।


বুধবার ( ১৬ এপ্রিল ) সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামায়ত আলী গাজী বাদি হয়ে সাতক্ষীরা জ্যেষ্ট বিচারিক হাকিম-২য় আদালতে এ প্রতারণার মামলা দায়ের করেন। বিচারক রাফিয়া সুলতানা আগামি ২৫ মে এর মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।


মামলার অভিযোগে বলা হয়েছে, শ্যামনগরের নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে গত ৯ ও ১০ এপ্রিল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলার কাহালু উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা এক লাখ ২০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন।


এজন্য মামলার বাদি জামাত আলী গাজী নগদে ৮০ হাজার ও বিকাশে ২০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেন। এরপরও ১০ এপ্রিল ওয়াহ মাহফিলে আসেননি মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা। তার না আসার কারণে ১০ এপ্রিল ক্ষুব্ধ জনতা ওই মাদ্রাসার দুই লাখ টাকার আসবাবপত্র ভাংচুর করে। পরবর্তীতে টাকা ফেরৎ চাইলে বজলুর রশীদ মিঞা খুন জখমের হুমকি দেন।


এ ব্যাপারে জানতে চাইলে মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা বুধবার বিকেল পৌনে ৬টায় এ প্রতিনিধিকে জানান, তিনি অপারেশন জনিত কারণে অসুস্থ বলার পরও তাকে জোরপূর্বক প্রধান অতিথি বানানো হয়। তাকে না জানিয়ে ৮ এপ্রিল বিকাশে ২০ হাজার টাকা দেওয়া হয়। তার কাছে নগদ ৮০ হাজার টাকা দেওয়ার বিষয়টি ভিত্তিহীন।


সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. শেখ আজাহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


Tag
আরও খবর