দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

জোরপূর্বক অন্যের সম্পদ দখল: সমাধান করতে গেলে উল্টো চাঁদাবাজির অভিযোগ

জবি প্রতিনিধি

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় একটি হাসপাতালের জন্য ভাড়া নেওয়া ফ্লোর দখলে নিয়েছেন ঢাকার ন্যাশনাল মেডিক্যালের এনেস্থিসিয়া বিভাগের প্রধান ডা. মোশাররফ হোসেন। বিষয়টির সমাধানে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল উভয়পক্ষের সাথে দেখা করতে গেলে ডা. মোশাররফ হোসেন উল্টো তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেন। 

জানা যায়, এর পূর্বে ডাক্তার হারিসসহ মোট ছয়জন চিকিত্সক এভার হেলথ হাসপাতাল' নামে একই ফ্লোরে একটি প্রাইভেট হাসপাতাল পরিচালনা করতেন। সেই সময়কার কিছু চিকিত্সা সরঞ্জামের যেৌথ মালিকানা বিষয়টি পারস্পরিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হয় এবং ডাক্তার মোশাররফ তার অংশের মালামাল বুঝে নেন। কিন্তু ২০২৫ সালের ১ মার্চ ডাক্তার মোশাররফ ফ্লোরে তালা দেন এবং ৫ মার্চ ভোরে ফ্লোরে থাকা সকল চিকিত্সা সরঞ্জাম ও মালামাল বেআইনিভাবে লুট করে নিয়ে যান। এমনকি ফ্লোরে ভাংচুর ও নতুন করে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটান। অথচ ডাক্তার মোশাররফ ওই ফ্লোরের বৈধ মালিক নন। ডা. মোশাররফ হোসেনের লুটপাটের কয়েকটি সিসিটিভি ফুটেজ এই প্রতিবেদকের কাছে এসেছে। দেখা যাচ্ছে তিনি ট্রাকে করে হাসপাতালের মালামাল সরাচ্ছেন। 

উক্ত ঘটনায় ভুক্তভোগী মালিকপক্ষের লোকজন ডা. হারিস মেহেদী হাসান হিমেলের মামা। বিষয়টি সমাধানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের শরণাপন্ন হলে তিনি বিষয়টির সমাধানে উভয়পক্ষের সাথে দেখা করতে আসেন। সমস্যা সমাধানে মালিকপক্ষ ও ভাড়া দেওয়া ফ্লোরের বিক্রেতা প্রতিষ্ঠান ল্যান্ডস্কেপ সদ্ধিান্ত নেয় মঙ্গলবার ও বুধবার (১৫ ও ১৬ এপ্রিল) আলোচনায় বসে বিষয়টির সমাধান করবে। এরমধ্যেই জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলে বিরুদ্ধে চঁাদাবাজির অভিযোগ তুলেন। 

অভিযোগের ব্যাপারে মেহেদী হাসান হিমেল জানান, ডা. হারিস আমার মামা হন, তার সাথে আমার রক্তের সম্পর্ক। আমাদের বাড়িও পাশাপাশি। আমার মামার সাথে অন্যায় হচ্ছে, এটা শোনার পর আমি  ঘটনার খঁোজ নিতে গিয়েছিলাম। উভয়পক্ষের সাথে কথা বলেছি, সমাধানের জন্য দিন তারিখ ঠিক করা হয়েছে। তিনি আমার বিরুদ্ধে চঁাদাবাজির যেই অভিযোগ এনেছেন এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি কারো চাপে পড়ে আমার রাজনৈতিক সুনাম নষ্ট করতে আমার বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দিচ্ছেন। তিনি নিজের অপকর্ম ঢাকতে আমার উপর দোষ চাপাচ্ছেন।' 

এই ব্যাপারে দখল হওয়া ফ্লোরের মূল মালিকদের সাথে কথা বললে মালিক ডা. হারিস বলেন, মোশাররফ জোর করে আমাদের ক্রয়কৃত ফ্লোরে তালা লাগিয়ে উলটো আমাকে ও আমার অন্যান্য পার্টনারদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। একই সাথে আমার খঁোজ নিতে আসা আমার আত্মীয় হিমেলের বিরম্নদ্ধে চঁাদাবাজির অভিযোগ এনেছেন। যেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।'

ডা: মুর্শিদা পারভীন বলেন, মোশাররফ আওয়ামী আমলে ফারুক খানের ভাতিজি জামাই পরিচয় দিয়ে আমাদের অত্যাচার করেছে এবং ন্যাশনাল মেডিকেল কলেজ এ মেডিকেল অফিসার থেকে প্রফেসর ও হেড অফ ডিপার্টমেন্ট হয়েছে। এখন আবার বিএনপির নাম ভাঙিয়ে আমার ফ্লোর জোর করে তালা লাগিয়ে দিয়েছে। আমরা তার অত্যাচারের কাছে অসহায়।' 

ডা: রাজিব বলেন, আমি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে একই ডিপার্টমেন্ট চাকরি করার কারণে আমার বিরুদ্ধে ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর উনাদের কাছে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে আমাকে হেনস্তা করে। সাথে আমার ফ্লোর জোরপূর্বক দখল করে রেখে আমাদেরকেই মেরে ফেলার হুমকি দিচ্ছে। যারা আমাদের বিপদে পাশে দঁাড়াচ্ছে তাদের বিরুদ্ধেও মিথ্যে অভিযোগ আনছে।'

আরেকজন মালিক ডা: মাহবুবুর রহমান বলেন, আমরা ওর মতো ভূমিদসু্যদের হাত থেকে আইনগত বা সামাজিক হস্তক্ষেপ কামনা করছি। তার মত লোক দেশের জন্য ক্ষতিকর, আমরা চাইনা পতিত ফ্যাসিস্ট হাসিনার কোন দোসর পুনরায় আর কারো সম্পদ দখল করুক।

Tag
আরও খবর