নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরার পোস্ট অফিস টু পুরাতন সাতক্ষীরা পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন



মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে সিআরআইএম প্রকল্পের আওতায় জার্মানি কেএফ ডব্লিউ এর অর্থায়নে সাতক্ষীরা পৌরসভার বাস্তবায়নে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপপরিচালক মাশরুবা ফেরদৌস।

সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের অপেক্ষিত, বহুকাঙ্খিত সাতক্ষীরা পৌরসভার পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, জেলা কৃষক দলের আহসানুল কাদির স্বপন, স্বেচ্ছাসেবক দলের মোঃ আব্দুল সেলিম, সাতক্ষীরা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, জার্মানি কেএফ ডব্লিউ এর প্রজেক্ট কনসালটেন্ট প্রকৌশলী মিরাজ আহম্মেদ, সহকারী প্রকৌশলী পীযুষ মল্লিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা পৌরসভার উপসহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মোহব্বাত হোসাইন, বিএনপি নেতা ইয়াছিন আলী ও ঠিকাদার প্রতিনিধি শিহাবুজ্জামান প্রমুখ।

সিআরআইএম প্রকল্পের আওতায় ৩ কোটি টাকা ব্যয়ে জার্মানি কেএফ ডব্লিউ এর অর্থায়নে সাতক্ষীরা পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় পর্যন্ত ১৮১৫ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ উদ্বোধনকালে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ ও জার্মানি কেএফ ডব্লিউ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর