মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় ছাত্রদল বিভিন্ন পরিক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের পানি, স্যালাইন ও কলম বিতরণ



মঙ্গলবার (১৫ এপ্রিল) সাতক্ষীরার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাওয়ার পানি, স্যালাইন এবং কলম বিতরণ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হান, ছাত্রদল নেতা মোহাম্মদ নাহিদ হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন, সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আজমাউল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নেতাকর্মীরা জানান, ছাত্রদল সবসময় ছাত্রসমাজের পাশে থাকতে চায়। ভবিষ্যতের কর্ণধার এই পরীক্ষার্থীদের সাহস যোগানো ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ আয়োজন। তারা আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।


পথচলার শুরু থেকে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সহযোগিতা এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।


Tag
আরও খবর