মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরা শ্যামনগরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ




সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে ২০২৪-২৫ অর্থবছরে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে বকনা গরু বিতরণ করা হয়।


সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে সুফলভোগী ৭২টি পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।


গরু বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসের জেলা ট্রেনিং অফিসার ও শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জসীম শেখ, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত বিশ্বাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি তারাপদ মুন্ডল প্রমুখ।


উপজেলা প্রাণিসম্পদ অফিস সুত্রে প্রকাশ, বিতরণকৃত বকনা গরু প্রাপ্তদের মধ্যে ৪৭ জন নারী ও ২৫ জন পুরুষ ছিলেন। ইউনিয়ন অনুযায়ী বিতরণকৃত বকনা গরু প্রাপ্ত পরিবার সংখ্যা হল শ্যামনগরে ১৫টি, কৈখালী ৪টি, রমজাননগর ১৭টি, মুন্সিগঞ্জ ১৩টি, ঈশ্বরীপুর ৬টি, বুড়িগোয়ালিনী ৯টি, আটুলিয়া ১টি, পদ্মপুকুর ২টি ও গাবুরা ৫টি সহ মোট ৭২টি।


জানা যায়, বকনা গরু প্রাপ্ত প্রতিটি পরিবার ৫ হাজার টাকার পরিমান বকনা গরুটি রাখার ঘর তৈরী বাবদ উপকরণ সহায়তা পাবেন।


গরু প্রাপ্ত মুক্তা রানী বলেন এটি তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।


 

Tag
আরও খবর