আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষে সৃজনশীলতায় সাজানো ব্যতিক্রমধর্মী আয়োজন

বাংলা নববর্ষ ১৪৩২-কে কেন্দ্র করে টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী দুটি ব্যতিক্রমধর্মী ও সৃজনশীল আয়োজন—“আলোকচিত্রে স্বাধীন বাংলাদেশের গল্প” ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং “নববর্ষে নবকণ্ঠ ১৪৩২” শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।


১৪ই এপ্রিল, ২০২৫ ইং রবিবার অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব, মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি এবং মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি।

প্রথম পর্বে “আলোকচিত্রে স্বাধীন বাংলাদেশের গল্প” শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের তোলা ছবির মাধ্যমে স্বাধীনতার চেতনা ও বাঙালির গৌরবময় ইতিহাসকে তুলে ধরা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয় ।


দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় “নববর্ষে নবকণ্ঠ ১৪৩২” শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা স্বল্প প্রস্তুতিতে তাৎক্ষণিকভাবে বক্তব্য উপস্থাপন করেন। প্রতিযোগিতার জন্য পূর্বনির্ধারিত ১০টি বিষয় থেকে লটারির মাধ্যমে বাছাইকৃত বিষয় নিয়ে বক্তৃতা দেন অংশগ্রহণকারীরা। বিষয়গুলোর মধ্যে ছিল “স্বৈরাচার মুক্ত নববর্ষ”, “বাঙালি জাতির ইতিহাস”, “আঞ্চলিক বাংলা ভাষা”, “ভাসানীর চোখে বাঙালি সংস্কৃতি”সহ নানা সময়োপযোগী ও চিন্তাশীল প্রাসঙ্গিকতা।

বিচারকদের রায়ে সেরা বক্তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদপত্র। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ক্লাব প্রতিনিধিগণ এবং আগ্রহী দর্শকরা। প্রাণবন্ত উপস্থাপনা, চমৎকার আয়োজনে সাজানো এ অনুষ্ঠানটি সবার মাঝে বাঙালিয়ানা ও চিন্তার স্বাধীনতার অনুপ্রেরণা জাগিয়েছে।


বাংলা নববর্ষকে কেন্দ্র করে এমন সৃজনশীল আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সকলের।

আরও খবর