নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ভোমরা স্থলবন্দরে আদা ৮ মাসে আমদানি বেড়েছে ৯০০ কোটি টাকা



ব্যবসায়ীও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে চাহিদার পাশাপাশি ভারতে দাম কম হওয়ার কারণে পণ্যটির আমদানি বেড়েছে।সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বেড়েছে মসলাজাত পণ্য আদা। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে এই মসলাজাত পণ্যটি দ্বিগুনেরও বেশি আমদানি বেড়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।


অন্যদিকে বন্দরে আমদানি বাড়ার পরও সাতক্ষীরার মসলা বাজারে আদার দর কমেনি বরং বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে আদা। আজ রবিবার সাতক্ষীরা জেলা সুলতানপুর বড়বাজারের কয়েকটি মসলা আড়ত ও বিপনী প্রতিষ্ঠান ঘুরে এ তথ্য জানা গেছে।


এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে মসলাজাত পণ্য আদা আমদানি হয়েছে ৭৫ হাজার ৬৮৬ টন। যার আমদানি মুল্য ৯০০ কোটি ১২ লাখ টাকা। একইভাবে গত ২০২৩-২৪ অর্থবছরের এ সময় পণ্যটি আমদানি হয়েছিলো ৩৩ হাজার ৬৮৫ টন। যার আমদানি মূল্য ৩৬৮ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম আট মাসে পন্যটি আমদানি বেড়েছে ৪২ হাজার ১ টন।


আদা আমদানি বাড়ার বিষয়টি নিশ্চিত করে ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা কাস্টমসের ডেপুটি কমিশনার মোঃ আবুল কালাম জানান, যেকোনো পণ্য আমদানি বেশি-কম হয়ে থাকে মূলত ব্যবসায়ীদের চাহিদা বা ঘোষণার উপর নির্ভর করে। এ ব্যাপারে বন্দর ব্যবহারকারী সকল ব্যবসায়ী এবং আমদানিকারকদের সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে ভোমরা শুল্ক স্টেশনের পক্ষ থেকে।

অন্যদিকে সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড়বাজারের মসলাজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে রবিবার খুচরা আদা বিক্রয় হয়েছে প্রতি কেজি ১০০ টাকা কেজি দরে। যা দুই সপ্তাহ আগেও বিক্রি হয় ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। দাম বাড়ার বিষয়ে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোঃ আব্দুল হাকিম জানান, বন্দরে আমদানি বাড়লেও পাইকারীতে দাম কমেনি আদা বরং বেড়েছে। তিনি বলেন, রমজানের মাসের মাঝামাঝি সময় যে আদা পাইকারী দর ছিলো প্রতি কেজি ৬৫ টাকা তা এখন ৯০ টাকা দরে কিনতে হচ্ছে। ফলে পাইকারীতে দাম বাড়লে তার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপনন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, ঈদের পর বন্দরে নতুন এলসির আদা এখনো ঢোকেনি। বাজারে যে আদা রয়েছে তা রমজান মাসে আমদানিকৃত। ফলে দু-একদিনের মধ্যে বাজারে আদার দও কমে যাবে বলে আশা করছেন তিনি। তাছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি করে যদি কোনো ব্যবসায়ী বা আড়তদার আদার দর বেশি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


Tag
আরও খবর