নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লালপুরে ট্রেনের চাকা ভেঙ্গে ইঞ্জিন লাইনচ্যুত, রেললাইনে ফাটল

লালপুরে ট্রেনের চাকা ভেঙ্গে ইঞ্জিন লাইনচ্যুত, রেললাইনে ফাটল আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনের পাশে বাওড়া ব্রিজ এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শেখ জিয়াউদ্দিন মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী রাজশাহী এক্সপ্রেস ট্রেন আজিমনগর ছেড়ে যাওয়ার পর আব্দুলপুর আগ মুহূর্তে ট্রেনের চাকা ভেঙ্গে ইঞ্জিনের লাইনচূত হয়। বর্তমানে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।উদ্ধারকারী দল আজ সকালে থেকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার কাজ শুরু করেছে। এদিকে সকাল সাড়ে ৭ টার দিকে একই লাইনের রেললাইনে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে রেললাইন মেরামতকর্মীরা লাইনটি মেরামতের কাজ শুরু করেছে। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, গত রাত সোয়া ১০টার দিকে আব্দুলপুর স্টেশন থেকে ১ কিলো মিটার পূর্বদিকে ঢাকা থেকে আশা চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ ট্রেনের ইঞ্জিনের একটি চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে রাতেই লাইনচ্যুত ট্রেনের বগি সরিয়ে বিকল্প লাইন দিয়ে গন্তব্যে নিয়ে যায়। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার কাজ শুরু করেছে। লাইনটি ডাবল লাইন হওয়ায় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Tag
আরও খবর