নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ভেন্যু কেন্দ্র পুর্নবহালের দাবিতে মধুপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ


টাঙ্গাইলের মধুপুরে ভেন্যু কেন্দ্র পুর্নবহালের দাবিতে মধুপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার দুপুর ১১টায় মধুপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে গণজমায়েত হয়। এসময় তিনটি আঞ্চলিক মহাসড়কে অবরোধ করলে  তীব্র যানজট সৃষ্টি হয়। ভেন্যু  কেন্দ্র মধুপুর রাণী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয়ে পুনর্বহাল দাবিতে স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা বলেন, গত পাঁচ বছর ধরে মধুপুর সরকারি কলেজের ভেনু কেন্দ্র রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এবার কেন্দ্র পরিবর্তন করে  মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করার ঘোষণা এসেছে। এইচএসসি পরীক্ষার্থীরা শহীদ স্মৃতি কেন্দ্রে পরীক্ষা দিতে নারাজ।

এর প্রতিবাদে শিক্ষার্থীরা গত রমজানের ২০ মার্চ থেকে বিক্ষোভ ও সড়ক অবোরধ শুরু করে। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সেদিনের অবরোধ তুলে নেয়। কোন দৃশ্যমান ফল না পেয়ে তারা রোজা ও ঈদ পরবর্তী  আবার বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির ডাক দেয়।

ঘন্টা ব্যাপি  অবরোধে তিন মহা সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হলে জনদুর্ভোগ চরমে ওঠে। স্থানীয় প্রশাসন, মধুপুর সেনা ক্যাম্পের সেনা কর্মকর্তা এবং সরকারি কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

এসময় বিকেলে মধুপুর কলেজের শিক্ষক মিলনায়তনে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র দাস সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জোবায়ের হোসেন, সেনা ক্যাম্পের ক্যাপটেন শাহরিয়ার,উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী।


এসময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে আলোচনা সাপেক্ষে নতুন ভেন্যু কলেজ শর্ত হওয়ায় ধনবাড়ী উপজেলাধীন ভাইঘাট আইডিয়াল কলেজ কে বিকল্প কেন্দ্র হিসেবে প্রস্তাব করা হয়েছে। এতে বিক্ষোভকারী পরীক্ষার্থীরা মেনে নেওয়ার আশ্বাস দেয়। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিলে তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাড়ি ফিরছেন।

Tag
আরও খবর