ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জনগণের মতামত নিতে ওয়েবসাইটের মাধ্যমে জরিপ করবে ঐকমত্য কমিশন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-04-2025 10:02:39 pm

রাজনৈতিক দলের বাইরে সাধরণ নাগরিকদের মতামত নিতে শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে জরিপের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 


তিনি বলেন, সবার অংশ নেওয়ার মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই তাদের প্রচেষ্টা। শুধু কোনো বিশেষ সমাজের বা বিশেষ কোনো গোষ্ঠীর কিংবা বিশেষ কোনো অংশের প্রতিনিধিত্ব নয়, এমন ঐকমত্য গড়ে তুলতে হবে তা যেন প্রকৃতপক্ষেই জাতীয় হয়ে উঠে। 


সোমবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে আলোচনার শুরুতে এসব কথা বলেন তিনি। 


এ আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। 


জাতীয় ঐকমত্য কমিশন থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ঈদের ছুটির পর সোমবার থেকে আবারও সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নেয়।


সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে। কিন্তু শুধু রাজনৈতিক দল নয়, এর বাইরে সংস্কার বিষয়ে কীভাবে সাধারণ নাগরিকদের অংশগ্রহণের পথ উন্মুক্ত করা যায়, তা নিশ্চিত করতে হবে। কমিশন থেকে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। তাছাড়া সর্বস্তরের মানুষের মতামত নিশ্চিত করতে একটা জরিপ কাজ পরিচালনা করা হবে। খুব শিগগিরই আপনাদের সুনির্দিষ্টভাবে এ ব্যাপারে জানানো হবে। 


প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ২৯টি দলের কাছ থেকে মতামত পেয়েছে এবং এ পরিপ্রেক্ষিতে পাঁচটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে কমিশন। 


আলী রীয়াজ বলেন, ২৯ টি রাজনৈতিক দলের মতামত পেয়েছি, তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়েছে। আশা করি মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ রাজনৈতিক দল ও জোটগত ভাবে পথম পর্যায়ের সংলাপ শেষ হবে। মঙ্গলবার বিকেল ৩টায় নাগরিক ঐক্যের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।


বৈঠকের শুরুতে এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু বলেন, সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১০৮টি বিষয়ে একমত পোষণ করে গত ১৭ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত দিয়েছে এবি পার্টি। এতে ৩২টি সুপারিশের বিষয়ে দ্বিমত এবং ২৬টি বিষয়ে আংশিক একমত জানিয়েছি। 


তিনি বলেন, জাতীয় সংকট নিরসনে আনুষ্ঠানিক আলোচনার বাইরেও ‘পর্দার অন্তরালে’ আলোচনা করতে হবে।

আরও খবর