নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

নিখোঁজের ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠে সাজিমের লাশ

নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে ডুবে হাফেজ সাজিম (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার (৬ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। দুই দিন ধরে ব্যাপক খোঁজাখুঁজির পর আজ রোববার (৭ এপ্রিল) দুপুরে তার লাশ নদীতে ভেসে উঠতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুরাতন বাজার এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের একমাত্র ছেলে হাফেজ সাজিম তিন বন্ধুর সঙ্গে বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানি ঘাটে গোসল করতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সাজিমের বন্ধুরা নদী থেকে উঠে আসলেও সাজিমের কোনো খোঁজ পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। শনিবার দিনভর চেষ্টার পরও সাজিমের সন্ধান মেলেনি। আজ রোববার সকাল থেকে আবারো উদ্ধার তৎপরতা শুরু করা হয়।আজ কুড়িগ্রাম ডুবুরি দলের সাথে যুক্ত হয় রংপুর ডুবুরি দল। অবশেষে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নিখোঁজ স্থানের প্রায় দুই কিলোমিটার দূরে আয়নালের ঘাট এলাকায় রংপুর থেকে আসা ডুবুরি দল ও স্থানীয় মাঝীদের জালে আটকে নদীতে ভেসে ওঠে সাজিমের লাশ।

সাজিমের মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাজিব মেধাবী ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। তার অকাল মৃত্যু সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর