নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শার্শার বেলতলায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তনের অভিযোগ

শার্শার বেলতলায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তনের অভিযোগ যশোরের শার্শায় মহাসড়কের পাশ থেকে একটি বড় দেশি নিমগাছ কর্তনের অভিযোগ উঠেছে কনেক পাল ও মুকুল হোসেন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। রোববার (৬ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার বাগুড়ী বেলতলা বাজারে এ গাছ কর্তনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা বাজারে কনেক পালের দোকান ঘরের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে সিএনবি'র জায়গায় দীর্ঘদিন ধরে একটি বড় দেশি নিমগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। হঠাৎ গত রোববার রাতের আঁধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ক্ষমতার জোরে কনেক পাল ও মুকুলের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৫/৬ মিলে নিমগাছটি কর্তন করে। পরে গাছটি করাত দিয়ে বেশ কয়েটি ভাগে কেটে দ্রুত ভ্যান যোগে সরিয়ে ফেলে। অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে নিমগাছটি অন্যত্রে বিক্রি করেছে তারা দুজনে। পরে স্থানীয় ও বেলতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে বিষয়টি জানাজানি হলে তুমুল নিন্দার ঝড় ওঠে। অনেকেই এই কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। অভিযুক্ত কনেক পালের কাছে জানতে চাইলে তিনি বাড়ি না থাকায় তার ছেলে অশোক পাল জানান, আমরা কিছু জানিনা আমাদের দোকান ঘরের ভাড়াটিয়া মুকুল হোসেন বিষয়টি জানে। ভাড়াটিয়া মুকুলের কাছে নিমগাছ কর্তনের বিষয়ে জানতে চাইলে সে জানান, গত রাতে কে বা কারা নিমগাছ কর্তন করেছে তা আমিও জানিনা। তবে’ এসময় তার পিতা গিয়াস উদ্দিন জানান, দোকানের সামনে চাল দিতে সমস্যার কারণে নিমগাছটি কর্তন করা হয়েছে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদত হোসেনকে রাতেই মোবাইল ফোনে গাছ কর্তনের বিষয়ে অভিযোগ দিলে তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. নাজিব হাসান বলেন, সরকারি গাছ কর্তনের সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর