নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লালপুরে অতিরিক্ত ভাড়া আদায়: তিন পরিবহনকে ২৪ হাজার টাকা জরিমানা

লালপুরে অতিরিক্ত ভাড়া আদায়: তিন পরিবহনকে ২৪ হাজার টাকা জরিমানা আবু তালেব, লালপুর(নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে তিনটি পরিবহনকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে লালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুপার সনি, বাংলা স্টার ও বাঘা পরিবহনকে ৮ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে লালপুর থেকে ঢাকা গামী বাসের নির্ধারিত ভাড়া ৬০০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ৭৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। বাস মালিকদের এই সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রা করছিলেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদায়কৃত বাড়তি টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়। ইউএনও মেহেদী হাসান বলেন, "ঈদের মতো আনন্দঘন সময়কে পুঁজি করে কেউ যেন সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
Tag
আরও খবর