বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-04-2025 06:40:56 pm

প্রতিবছর সড়কে প্রাণ ঝড়ে হাজারো মানুষের। © ছবি : দৈনিক দেশচিত্র


◾বিপুল দেব রায় : ঈদ আসে ঈদ যায়। তবে প্রতিবছর কোনো না কোনো পরিবারের কাছে ঈদ আনন্দ হয়ে ওঠে এক বিভীষিকাময়। এবারও ঈদুল ফিতর উদযাপন করতে গিয়ে সারাদেশে দুর্ঘটনার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান- পঙ্গু হাসপাতালের হিসেব অনুযায়ী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত এক হাজার ৯৯০ জনের মধ্যে এক হাজার ৮৫ জনই সড়ক দুর্ঘটনার রোগী। এর মধ্যে ঈদের দিনই সর্বোচ্চ ১৪৭, পহেলা এপ্রিল ২১৩ এবং ২ এপ্রিল ১৯৮ জন চিকিৎসা নিয়েছে। এছাড়া, ২৮ মার্চ ১১৭ জন, ২৯ মার্চ ৯৬ জন, ঈদের আগের দিন ১১৫ জন, ৩ এপ্রিল ১২৭ ও ৪ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ৭২ জন সড়ক দুর্ঘটনায় আক্রান্ত রোগীদের চিকিৎিসা সেবা দেওয়া হয়েছে। 


হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ রোগীর বলছেন, অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, ট্রাফিক আইন না মেনে অনেকে গাড়ী চালান। এছাড়া, ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। কম বয়সী তরুণদের মোটরসাইকেল কিনে না দেওয়ারও অনুরোধ করনে অনেকেই। 


পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায়, এবার ঈদের ছুটিতে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। অধিকাংশ রোগী মৃত্যুবরণ করেছে, সেই সাথে হাত পা ভেঙ্গেছে অধিক রোগী। এরপরে রয়েছে, বাস, ট্রাক, নসিমন সহ অন্যান্য যানবাহনের।


এবছর পুরুষের পাশাপাশি অধিকাংশ হারে মহিলা রোগী ভর্তি হয়েছে জানিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ইরাম শাহরিয়ার জানান, বাস-ট্রাকের চেয়ে মোটরসাইকেল দুর্ঘটনার রোগীর সংখ্যা বেশি। তিনি বলেন, অল্প বয়সী চালক ও তরুণ রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছে। গত আট দিনে ১হাজার ৯৯০ জন রোগীর মধ্যে ১ হাজার ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সচেতন হওয়া ছাড়া সড়ক দুর্ঘটনা রোধের কোন বিকল্প নেই বলে জানান তিনি। 


প্রতিবছর সড়কে প্রাণ ঝড়ে হাজারো মানুষের। তারপরও সংশ্লিষ্টদের টনক নরে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও খবর