ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জমকালো আয়োজনে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাংগাইলে নাগরপুরে ১২৬ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট এর ৫ম আসর অনুষ্ঠিত হয়েছে।


ঈদের ২য় দিন জমকালো আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও টুর্নামেন্টের সভাপতি মো. শফিকুল ইসলাম । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াল্টন গ্রুপের নির্বাহী পরিচালক এস.এম.জাহিদ হাসান এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা।


  রি-ইউনিয়নে টুর্নামেন্টে অংশ নিয়েছে এস.এস.সি-১০ ব্যাচ থেকে শুরু করে এস.এস.সি-২৪ পর্যন্ত মোট ১৫টি দল। ২০২১ সাল থেকে শুরু করে পবিত্র ঈদুল-ফিতরের পরের ৩দিন নিয়মিতভাবে টুর্নামেন্টটি আয়োজন করে আসছে তারা। এবারও হাজারো শিক্ষার্থী অংশগ্রহণে সফল ৫ম আসর অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের প্রধান স্পনসর হিসাবে ছিলেন জিহাদ এন্টারপ্রাইজ।


ঐতিহ্যবাহী যদুনাথ স্কুলের শিক্ষার্থীদের এই আয়োজনটি এক মিলনমেলায় পরিনত হয়েছে। সকল ব্যাচের মাঝে ভ্রাতৃত্ববোধের উদাহরণ সৃষ্টি করেছে। এত সুন্দর একটি আয়োজন করতে পেরে শিক্ষার্থীরা খুবই আনন্দিত এবং তারা চায় ধারাবাহিকভাবে এই মিলনমেলা যেন সফলভাবে চলতে থাকে।


টুর্নামেন্টের ১ম দিন যদুনাথের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। ৪ এপ্রিল (শুক্রবার) ফাইনালের মধ্য দিয়ে এই মিলনমেলার ইতি ঘটবে। 


আরও খবর