শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড়

ছবি সংগৃহীত



ঈদের দীর্ঘ ছুটিতে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করে ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদূত, কুটনৈতিক দলের সদস্য এবং তার পরিবারসহ প্রায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।

এবারের ঈদের লম্বা ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল ছিল চোখে পড়ার মত।তার মধ্যে সুন্দর এই সময়টা মনোরম পরিবেশে কাটানোর জন্য বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ঘুরে গেলেন রাষ্ট্রদূত মি: এ্যালেকজান্ডার খোজিনসহ তার সফরসঙ্গীরা। ১ ও ২ এপ্রিল বনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা। সঙ্গে ছিলেন প্রশাসনের কর্মকর্তাগণ।

জানা গেছে, ঈদের দিন থেকে শুরু করে শুধু বনের করমজল পর্যটন স্পটই নয়, সুন্দরবনের ৬টি স্থানই দেশ-বিদেশী পর্যটকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ঈদের দিন থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত শুধু করমজলেই প্রায় ১০ হাজারের বেশি পর্যটকের আগমন ঘটেছে।

দেশের যে কোনো জায়গা থেকে সবচেয়ে কাছের ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হচ্ছে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পট। আর এখানেই সবচেয়ে বেশি আগ্রহ ভ্রমণপিপাসুদের। করমজল ছাড়াও বনের হাড়বাড়ীয়া, কটকা, কচিখালী, দুবলা ও আন্ধারমানিকসহ অন্যান্য স্পটেও ঢল নেমেছে পর্যটকদের।

করমজলে রয়েছে মায়াবি হরিণ, কুমির, বানর, কচ্ছপসহ নানা প্রকারের বন্যপ্রাণী। বনের গহিনে এ প্রাণীদের ডাক শুনলে মন ভরে যায় দর্শনার্থীদের। তাই সুন্দরবনে সৌন্দর্য আর বন্যপ্রাণীর ডাক শোনার জন্য সরকারি সফরে করমজলে আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত এইচ.এইচ. মি: এ্যালেকজান্ডার খোজিন, সফর সঙ্গী দূতাবাসের কুটনৈতিক দলের ১২ জন সদস্য ও রাষ্ট্রদূতের পরিবারের সদস্যসহ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। তারা ১ ও ২ এপ্রিল সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। বিশেষ করে করমজলে মায়াবি হরিণ, কুমির, বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখে মুগ্ধ হন রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা।

বনের দূরের সৌন্দর্য দেখার জন্য টাওয়ারের ওপর থেকে ছাতার মতো বিস্তৃত বনের বিভিন্ন গাছপালা এবং মনমুগ্ধকর পরিবেশ ঘুরে ঘুরে দেখেন তারা।

পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, এবারের ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটক আগমনের সংখ্যা বিগত সময়ের তুলনায় অনেক বেশি। এর মধ্যে রাশিয়ান রাষ্ট্রদূতসহ বেশ কয়েকজন বিদেশী অতিথি সুন্দরবনের করমজলে এসেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ছুটির দিনেও বিদেশী পর্যটকদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন তারা। টানা ৯ দিনের ছুটি ও বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় পর্যটক আসা বেড়েছে বলে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা।


আরও খবর