শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

ফারুক ফাউন্ডেশনের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত






ফারুক ফাউন্ডেশনের প্রাইজমানি ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 




নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় জয়নাল আবেদীন ফারুক ফাউন্ডেশন আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। 

ফাউন্ডেশনের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে টুর্নামেন্টের সমন্বয়ক নুর নবী রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থেকে পরপর ৫ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক বিরোধী দলের চীফ হুইপ সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সেনবাগ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, টপস্টার গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান তামান্না ফারুক থীমার ছেলে আয়মান সালমান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী। 

উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ তদন্ত হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি,ফারুক ফাউন্ডেশনের সদস্য আবুল বাহার, পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল,সহিদ উল্যাহ,নুর নবী বাচ্চু,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন,সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল। 

উক্ত খেলায় সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে সেনবাগ উপজেলা ৩নং ডমুরুয়া ইউনিয়ন দল ১লক্ষ ৫০ হাজার টাকা প্রাইজমানি লাভ করে। রানারআপ দল ১লক্ষ টাকার প্রাইজমানি লাভ করে।টুর্নামেন্টের  সেরা খেলোয়াড় পান ১০ হাজার টাকার প্রাইজমানি।

Tag
আরও খবর