জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আদমদীঘিতে জাল টাকার নোটসহ একজন গ্রেফতার ধর্মপাশায় পুলিশের ওপর হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার শ্রীমঙ্গলে মৃত মুরগি বিক্রি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে দোকান মালিকের সংবাদ সম্মেলন ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড় জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি




বুধবার (২৬ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, বৈকারী, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।


বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানে কলারোয়ার ভাদিয়ালী হতে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের মোটর সাইকেল আটক করে।

কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কলারোয়ার গেরাখালি হতে ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানে চান্দা হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৩৯ হাজার টাকা।


ভোমরা বিওপির বিশেষ আভিযানে ফলমোড় হতে ৩৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানে কালিয়ানী মাঠ হতে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানে নতুন পাড়া হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।


বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।


বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।


দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


Tag
আরও খবর