নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ক্ষেতলালে শত শত রোজাদারকে ইফতার করালেন সাবেক ছাত্রনেতা আব্বাস আলী

ক্ষেতলালে শত শত রোজাদারকে ইফতার করালেন সাবেক ছাত্রনেতা আব্বাস আলী জয়পুরহাটের ক্ষেতলালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী দল উত্তরাঞ্চল ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী আয়োজনে জয়পুরহাট ২ আসনের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দোয়া, সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ (রোববার) বিকেলে মামুদপুর চৌমুহনী বাজারের সান ফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় বিশিষ্টজনদের সম্মাননা স্মারক প্রদান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমির সঞ্চালনায় আব্দুস সামাদ বাবুর সভাপতিত্বে সামাজিক যোগাযোগমাধ্যম স্কাইপিতে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, এই অনুষ্ঠানে যারা সম্মাননা পাচ্ছেন তারা বিগত সময়ে দীর্ঘ সতেরো বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। বর্তমানে দেশ গড়ার উপযুক্ত সময়। আপনাদের সামনে অনেক কাজ বাকি রয়েছে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের পক্ষে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে, ধৈর্য ধরতে হবে। জনগণের আস্থা যদি না ফিরে আসে তাহলে আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আল্লাহ তায়ালা যদি যান আগামীতে দেশের রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী হবেন এদেশের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান। ইফতারের পূর্ব মুহূর্তে আব্বাস আলী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল  ও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত পরিবেশে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই ইফতার মাহফিলে যারা শরীক হয়েছেন আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর কেটে গিয়েছে, বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশকে স্বাধীন করা হয়েছিল তা আজও পূরণ হয়নি। যারাই ক্ষমতায় গিয়েছে, তারাই নিজেদের ভাগ্য গড়েছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। স্বাধীনতার পর থেকে এ দেশে অস্থিরতা চলে আসছে। জুলুম নির্যাতন কখনই বন্ধ হয়নি। জাতি অন্ধকার থেকে মুক্তি পায়নি। এটা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। রাষ্ট্র যদি মানুষকে উপযুক্ত শিক্ষা দিতে পারে তাহলেই মানুষ প্রকৃত মানুষ হতে পারে। আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব নেই কিন্তু প্রকৃত শিক্ষার অভাব রয়েছে। প্রকৃত শিক্ষার অভাবে মানুষ সত্যিকার মানুষ হতে পারছে না। দোয়া করি এ জাতিকে যেন আমরা প্রকৃত নৈতিক শিক্ষা দিতে পারি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরদণ্ড যদি শক্ত না হয়, তাহলে সেই জাতি কীভাবে শক্ত হবে। এই জন্য জাতিকে নৈতিক শিক্ষা দিতে হবে। তা হলেই জাতি শক্তিশালী হবে। তিনি আরও বলেন, বিএনপির শীর্ষ ৫ জন নেতাকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। আরও ৬ জন নেতাকে কারাগারে বন্দি রেখে বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করতে বাধ্য করা হয়েছে।  ৫ আগস্টের পর জাতি ফ্যাসিস্ট সরকারে হাত থেকে মুক্তি পেয়েছে। জেলখানাও থেকে অনেকে মুক্তি পেয়েছে। আর যেনো আইনের মারপ্যাচে কাউকে বন্দি করে রাখা না হয় এই প্রত্যাশা করি। বিগত জালেম সরকার অনেকের হাত, পা ভেঙ্গেছে, চোখ তুলে ফেলেছে, বাড়ি থেকে বিতাড়িত করেছে। অনেকের ঘরবাড়ি গুরিয়ে দেওয়া হয়েছে।জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন ও আহত হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রাব্বুল আলামীন নিহতদের শহীদ হিসেবে কবুল করুন ও আহতদের দ্রুত সুস্থতা দান করুন। বক্তব্য শেষে বিভিন্ন সময় নির্যাতিত সাংবাদিক ও গণমাধ্যমে সাহসী ভুমিকা রাখায় দিগন্ত টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি সাংবাদিক মাশরেকুল আলম, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি হাসান আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরটিভি জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি আল মামুন, চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি মামুনুর রশীদ পান্না, আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি এস এম মিলন, দৈনিক পাঞ্জেরী প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু হাসান প্রমুখ।
Tag
আরও খবর