নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

দীর্ঘ ৯ বছর পর চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদিত

দীর্ঘ ৯ বছর পর চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদিত শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ৯ বছর পর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন পেয়েছে। সোমবার (১৩ মার্চ) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এম এ জাহিদ। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন এ কে এম শরিফুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মনিরুল ইসলাম। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুল কাওয়ুম এডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, বেসরকারি স্কুল-কলেজে অস্থায়ী বা এডহক কমিটি গঠন করে ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এডহক কমিটি অনুমোদন করা হলো। যশোর শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী, প্রবিধান ১০ অনুসারে এডহক কমিটিকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া, প্রবিধান ৬৪ (১) অনুযায়ী, ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করার এখতিয়ার থাকবে এই এডহক কমিটির ওপর। দীর্ঘদিন পর বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে স্থিতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আরও খবর